ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০২:২৮ পিএম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০২:২৯ পিএম
অনলাইন সংস্করণ

সবাই সুস্থ থাকলে ভালো একটা টুর্নামেন্ট হতো : মিরাজ

মেহেদি হাসান মিরাজ। ছবি : সংগৃহীত
মেহেদি হাসান মিরাজ। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে ভালো দল; এটি বলার অপেক্ষা রাখে না। ঘরের মাটিতে বড় বড় দলকে হারিয়ে এশিয়ার ক্রিকেট শ্রেষ্ঠত্বের আসর এশিয়া কাপের ফাইনালে খেলার স্বপ্ন নিয়েই শ্রীলঙ্কার উদ্দেশ্য রওনা দিয়েছিলেন সাকিব আল হাসানরা। তবে এর পরের গল্প শুধুই হতাশার। তবুও শেষ ম্যাচে ভারতকে হারিয়ে কিছুটা হলেও প্রাপ্তি আছে এবারের এশিয়া কাপ থেকে।

বাংলাদেশ দলের অন্যতম ভরসার নাম মেহেদী হাসান মিরাজ। দলে মূল কাজ বোলিং হলেও ব্যাটও খারাপ করেন না। যার প্রমাণ আফগানিস্তানের সঙ্গে ওপেনিংয়ে নেমে দুর্দান্ত এক শতক। টাইগার এই অলরাউন্ডারের বিশ্বাস দল তার মূল লক্ষ্য অর্জনে ব্যর্থ হলেও ভারতের মতো দলের বিপক্ষে জয় দলকে বিশ্বকাপে আত্মবিশ্বাস জোগাবে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ দল দেশে ফিরেছে। সতীর্থদের সঙ্গে বিমানবন্দরে নেমে সাংবাদিকদের মুখোমুখি হন মিরাজ।

তিনি ভারতের সঙ্গে জয় নিয়ে বলেন, ‘লাস্ট ম্যাচটা জেতায় দলের মধ্যে আলাদা আত্মবিশ্বাস যোগ করবে। ভারত এই টুর্নামেন্টে খুব ভালো খেলছে। এই জয়টা আমাদের বিশ্বকাপে যাওয়ার আগে সাহায্য করবে। দলের সবাই অনেক খুশি আছে।’

গুরুত্বহীন ম্যাচ জয়ে দলের কোনো লাভ হবে কিনা- সে প্রসঙ্গে তিনি বলেন, ‘ম্যাচটা এমন ছিল…আমরা জিতলেও এশিয়া কাপের ফাইনালে যাওয়ার কোনো সুযোগ ছিল না। তবে আমাদের মধ্যে এই বিষয়টা কাজ করছি, যদি ভারতের সঙ্গে জিততে পারি, তাহলে বিশ্বকাপের যাওয়ার আগে আত্মবিশ্বাসটা ভালো থাকবে। বিশ্বকাপ বড় ইভেন্ট, খেলাও ভারতে। সেখানে যাওয়ার আগে দলের স্পিরিটটা বেড়ে যাবে। সেটাই হয়েছে। দলের খেলোয়াড়রা খুব ভালো খেলেছে।’

এবারের এশিয়া কাপে মিরাজকে ভিন্ন ভূমিকায় দেখা গেছে। এ নিয়ে তিনি বলেন, ‘এবার এশিয়া কাপে আমাকে বিভিন্ন রোল দেওয়া হয়েছে। এটা মূলত দলের সমন্বয়ের জন্যই হয়েছে। আমাদের ওপেনাররা যদি শুরু থেকে সুস্থ থাকত, তাহলে কিন্তু আমি ওপেন করতাম না। যারা ওপেনার ছিল, তারাই করত। একদিন খুব ভালো হয়েছে। পরে ভিন্ন দায়িত্ব দেওয়া হয়েছে। মাঝখানে খেলেছি, মুশফিক ভাই ছিলেন না। সবমিলিয়ে যদি সবাই সুস্থ থাকত, তাহলে খুব ভালো একটা টুর্নামেন্ট হতো, আমি ব্যক্তিগতভাবে এ আশাই করেছি। তবে বিশ্বকাপের আগে আশা করি সবাই খুব দ্রুত রিকভার করার চেষ্টা করব।’

তরুণদের দায়িত্ব নেওয়াটাকেও পজিটিভ হিসেবেই দেখলেন মিরাজ। ‘তরুণরা যেভাবে খেলেছে, যেমন সাকিব অভিষেকে ভালো করেছে, হৃদয় সাকিব ভাইয়ের সঙ্গে ভালো জুটি করেছে। এই ম্যাচে লোয়ার অর্ডার থেকেও রান এসেছে। এট আমাদের দলের জন্য অনেক ইতিবাচক দিক।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১৩ বছরের শিশুর কোলে ৭ মাসের সন্তান

ঢাবির ছাত্রী হলে ‘হয়রানি’ বন্ধে ৪ দফা দাবি ছাত্রশক্তির

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক / বৈজ্ঞানিক যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

উদ্ভাবনী বীমা সেবা চালুর উদ্যোগের স্বীকৃতি পেল দুই প্রতিষ্ঠান

চুরির এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

১০

প্রথমবার রিয়েলিটি শোতে জয়া আহসান

১১

১ কোটি ৫৪ লাখ টাকা / খননের প্রয়োজন না থাকায় পুরো টাকা ফেরত দিলেন ইউএনও

১২

ইরানে পুলিশ সদস্যদের হত্যার দায়ে ২ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

১৩

ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন সিটি করপোরেশনের প্রশাসক

১৪

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

১৫

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

১৬

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

১৭

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

১৮

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

১৯

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

২০
X