বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ১০:০৩ এএম
অনলাইন সংস্করণ

টি-টেন লিগে খেলার ‘অনুমতি’ পেলেন টাইগার ক্রিকেটার

সাইফ হাসান। ছবি : সংগৃহীত
সাইফ হাসান। ছবি : সংগৃহীত

আবুধাবি টি-টেন লিগে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে এনওসি পেয়েছেন টাইগার ওপেনার সাইফ হাসান। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার আগ পর্যন্ত সাইফকে টি-টেন খেলার অনুমতি দিয়েছে বিসিবি।

সাইফের পাশাপাশি টি-টেন লিগে দল পেয়েছিলেন টাইগার পেসার নাহিদ রানাও। এই লিগে রয়্যাল চ্যাম্পসের নেতৃত্বে রয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। সাইফ অ্যাস্পিন স্ট্যালিওনসের জার্সিতে টি-টেন লিগে খেলবে। এ ছাড়া রানাকে দলে নেয় ভিস্তা রাইডার্স।

আগামী ২৭ নভেম্বর মাঠে গড়াবে বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ওই সিরিজ শুরুর আগ পর্যন্ত এনওসি দেওয়া হয়েছে সাইফকে। টি-টেন লিগে খেলে দেশে ফিরে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিতে হবে সাইফকে।

আবুধাবি টি-টেন লিগের আসর আগামী ১৮ নভেম্বর থেকে শুরু হবে। জাতীয় দলের খেলা থাকায় শুরুর কিছু ম্যাচ খেলার সুযোগ পাবেন সাইফ। ৮ দলের টুর্নামেন্টের ফাইনাল আয়োজিত হবে আগামী ৩০ নভেম্বর।

অ্যাস্পিন স্ট্যালিওনস স্কোয়াড : স্যাম বিলিংস, টাইমাল মিলস, হরভজন সিং, আন্দ্রে ফ্লেচার, আভিস্কা ফার্নান্দো, শেরফান রাদারফোর্ড, বিনুরা ফার্নান্দো, সাইফ হাসান, রায়ান বার্ল, আলি খান, বেন কাটিং, আখিলেশ বদুগাম, জোহাইর ইকবাল, হাফিজ উর রহমান, অ্যাশমিয়াদ নেদ, মোনাঙ্ক প্যাটেল, হার্শিত সিং, ম্যাথু হার্স্ট, ইসাম মুতি উর রাব।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১০

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১১

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১২

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৩

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৪

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৫

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৬

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৭

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৮

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৯

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

২০
X