স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ফাইনালের আগে বড় ধাক্কা লঙ্কান শিবিরে

এশিয়া কাপের ফাইনাল মিস করবেন থিকশানা। ছবি : সংগৃহীত
এশিয়া কাপের ফাইনাল মিস করবেন থিকশানা। ছবি : সংগৃহীত

আগামীকাল ভারতের বিপক্ষে এশিয়া কাপ ফাইনালে মুখোমখি হবে শ্রীলঙ্কা। দেশের মাটিতে শিরোপা নির্ধারণী মহারণ হওয়ায় বেশ ফুরফুরে মেজাজেই ছিল স্বাগতিকরা। তবে ফাইনালের আগে বড় ধরনের ধাক্কা খেয়েছে প্রতিযোগিতার ডিফেন্ডিং চ্যাস্পিয়নরা। হ্যামস্ট্রিং চোটের কারণে শিরোপা ধরে রাখার ম্যাচে খেলতে পারবেন না লঙ্কান স্পিনার মাহেশ থিকশানা।

রোববার (১৭ সেপ্টেম্বর) কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক শ্রীলঙ্কা। তবে ইনজুরির কারণে কাল খেলতে পারবে না দলের সেরা বোলার থিকশানা। তার পরিবর্তে ফাইনালের দলে ডাকা হয়েছে শাহান আরাচচিগেকে।

এশিয়া কাপের আয়োজক পাকিস্তানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন থিকশানা। সেদিন দুজন সতীর্থের ঘাড়ে ভর দিয়ে মাঠ ছাড়েন তিনি। তখনই লঙ্কান শিবিরে শঙ্কা জাগে ফাইনাল মিসের। শনিবার (১৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এই স্পিনারের ভারতের বিপক্ষে না খেলার বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

এলএলসি বিবৃতিতে লিখেছে, ‘পাকিস্তান ম্যাচ শেষে চিকিৎসকের পরামর্শে স্ক্যান করানো হয় থিকশানার। সেখানেই পায়ের পেশিতে টান পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আপাতত পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করবেন থিকশানা।

এবারের এশিয়া কাপে ইনজুরিতে পড়ার আগে ৫ ম্যাচ খেলে ৮ উইকেট শিকার করেন থিকশানা। তাছাড়া ২০২৩ সালে ওয়ানডে ক্রিকেটে শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৩১টি উইকেট ঝুলিতে তোলেন এই স্পিনার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

অনার্স ২য় বর্ষের ফরম পূরণের তারিখ জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় 

মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ, ফোনে ‘লাশের অবস্থান’ জানাল কর্মচারী

চার বছর পর রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

ব্রাজিলকে হারাতে পারলে ইতিহাস গড়বে জাপান

সংসদে ভোট দিতে গিয়ে স্পিকারের বাধায় থামলেন প্রতিমন্ত্রী আমিনুল

পুলিশে চাকরি পেলেন রাঙ্গুনিয়ার ৮ তরুণ-তরুণী, মেধার জয়ে থানায় ফুলেল অভ্যর্থনা

চার পরিবর্তনে জাপানের চমক, ব্রাজিলের একাদশ ঘোষণা

তিন বাংলাদেশি হত্যা : ইতালীয় গণমাধ্যমে উঠে এলো অভিযুক্তের পরিচয়

১০

৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা

১১

নেইমারকে ছাড়াই মাঠে নামছে ব্রাজিল

১২

আধুনিক ডেন্টাল চিকিৎসায় ডা. শৈলীর মানবিক স্পর্শ

১৩

সংসদে আমির হামজা / খুচরার অভাবে ৮০ পয়সা বেশিতে সিগারেট কিনতে হচ্ছে

১৪

রংপুরে ৪৮ ঘণ্টায় সাতজনের মরদেহ উদ্ধার

১৫

যৌন নিপীড়ন মামলায় হেরে গেলেন ট্রাম্প, গুনতে হবে ৫০ লাখ ডলার জরিমানা 

১৬

ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ!

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতা ও এমপিদের কুশল বিনিময়

১৮

সীমান্তে বিএসএফের আরও একটি পুশইনচেষ্টা ভেস্তে দিল বিজিবি

১৯

সন্তান হত্যায় মায়ের ১৩ বছরের কারাদণ্ড

২০
X