রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ১২:০২ এএম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ০১:৩২ পিএম
অনলাইন সংস্করণ

টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতল ভারত

দৃষ্টিহীনদের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নেপালকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ভারত। ছবি : সংগৃহীত
দৃষ্টিহীনদের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নেপালকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ভারত। ছবি : সংগৃহীত

কয়েক সপ্তাহ আগে নারী ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জেতে ভারত। এবার আরও এক বিশ্বকাপের শিরোপা নিজেদের করে নিয়েছে তারা। দৃষ্টিহীনদের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নেপালকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ভারত।

শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয় এই টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের ফাইনালে ভারত ৭ উইকেটে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তারা।

ফাইনালে টস জিতে নেপালকে ব্যাট করতে পাঠায় ভারত। নেপাল ২০ ওভারে ৫ উইকেটে ১১৪ রান করে। জবাবে ভারত মাত্র ১২.১ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায়। ভারতের হয়ে ফুলা সারেন ২৭ বলে অপরাজিত ৪৪ রান করেন। করুণা কের ব্যাট থেকে আসে ২৭ বলে ৪২ রান।

এর আগে, নেপালের সারিতা ঘিমিরে (৩৫), বিমলা রায় (২৬) ছাড়া কেউ দুই অঙ্কের রানে পৌঁছাতে পারেননি। ভারতের যমুনা রানি টুডু ও অনু কুমারী একটি করে উইকেট নেন।

উল্লেখ্য, দৃষ্টিহীনদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারায়। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে হারায় ২০৯ রানে। তার পর নেপালকে ৮৫ রানে, আমেরিকাকে ১০ উইকেটে, পাকিস্তানকে ৮ উইকেটে হারায়। সেমিফাইনালে ভারতের সামনে ছিল অস্ট্রেলিয়া। সেই ম্যাচে ৯ উইকেটে জিতে ফাইনালে পা রাখে ভারত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১০

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১২

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৩

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৪

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৫

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৬

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১৭

ব্রাজিলের সামনে এবার মিসর

১৮

আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

১৯

ফ্ল্যাটে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

২০
X