স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ০৬:০৯ পিএম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ০৬:২১ পিএম
অনলাইন সংস্করণ

স্মৃতি মান্ধানার হবু বর পলাশ মুচ্ছালকে ঘিরে নতুন বিতর্ক

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

স্মৃতি মান্ধানা–পলাশ মুচ্ছাল জুটিকে ঘিরে যে বিয়ের উৎসবমুখর আলোচনা চলছিল, তা এখন রূপ নিয়েছে এক অস্বস্তিকর বিতর্কে। বিয়ের তারিখ পিছিয়ে যাওয়ার কয়েক দিনের মধ্যেই চলচ্চিত্র নির্মাতা ও সুরকার পলাশ মুচ্ছালকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে কিছু ব্যক্তিগত চ্যাটের স্ক্রিনশট—যা মুহূর্তেই নেটদুনিয়ায় তোলপাড় ফেলে দিয়েছে।

কয়েকদিন আগেই পলাশের বোন, গায়িকা পলক মুচ্ছাল নিশ্চিত করেন যে ২৩ নভেম্বর সাংলিতে হওয়ার কথা থাকা বিয়ে আপাতত স্থগিত করা হয়েছে। প্রথমে কারণ হিসেবে উঠে আসে স্মৃতি মন্ধানার বাবার অসুস্থতা। পরে বিভিন্ন অনিশ্চিত প্রতিবেদনে পলাশের হাসপাতালে ভর্তি থাকার কথাও ঘুরে বেড়াতে থাকে।

ঠিক এমন সময় সামাজিকমাধ্যম জুড়ে ছড়িয়ে পড়ে পলাশ ও এক নারীর কথোপকথনের অভিযোগিত স্ক্রিনশট। কয়েকটি পোস্টে ওই নারীর পরিচয় ‘মেরি ডিস্তা’ বলে দাবি করা হলেও, যদিও কিছুই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়।

ভাইরাল সেই স্ক্রিনশটগুলোর সত্যতা নিশ্চিত নয়—তবুও তুমুল আলোচনার কারণ পলাশ ও ওই নারীর কথোপকথনের ভাষা। অভিযোগ:

  • পলাশ নাকি ওই নারীকে বাহ্যিক সৌন্দর্যের প্রশংসা করেছেন
  • নিজের সম্পর্ককে ‘লং ডিস্ট্যান্স’ বলে উল্লেখ করেছেন
  • একসঙ্গে আউটিং, স্পা সেশন, সুইমিং, এমনকি ভোরে ভার্সোভা বিচে যাওয়ার প্রস্তাব দিয়েছেন

এসব কথাই অনেককে ভাবাচ্ছে—এটি কি সাধারণ আলাপ, নাকি ‘ফ্লার্টেশাস’ আচরণ? বিশেষ করে যখন বিয়ের তারিখ এত কাছে ছিল।

এত বিতর্কের পরও এখনো পর্যন্ত স্মৃতি মান্ধানা বা পলাশ মুচ্ছাল—কেউই ভাইরাল স্ক্রিনশট বা বিয়ে স্থগিতের কারণ নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি।

স্ক্রিনশটগুলো সত্য কি না, তা এখনো পরিষ্কার নয়। তবে এগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় ইতোমধ্যেই বাড়িয়েছে জল্পনা-কল্পনা ও জনসাধারণের কৌতূহল। আনুষ্ঠানিক ব্যাখ্যা না আসা পর্যন্ত এই বিতর্ক আরও দিন কয়েক আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকারই সম্ভাবনা বেশি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১০

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১১

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১২

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৩

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৪

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৫

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৬

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৭

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৮

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৯

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

২০
X