বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ০১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ব্যক্তিগত চ্যাট ফাঁসের পর বিয়ে স্থগিত, মুখ খুললেন গায়কের মা

স্মৃতি মান্ধানা ও পলাশ মুচ্ছালের I ছবি : সংগৃহীত
স্মৃতি মান্ধানা ও পলাশ মুচ্ছালের I ছবি : সংগৃহীত

পাঁচ বছরের প্রেমের পর বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল ভারতের তারকা ক্রিকেটার স্মৃতি মান্ধানা ও বলিউড সংগীত পরিচালক পলাশ মুচ্ছালের। সব প্রস্তুতিও সম্পন্ন ছিল। কিন্তু বিয়ের দিনই ঘটে বিপত্তি। কনের বাবার হার্ট অ্যাটাক এবং বরের ব্যক্তিগত চ্যাট ফাঁসের গুঞ্জনে শেষ মুহূর্তে স্থগিত হয়ে গেছে এই হাইপ্রোফাইল বিয়ে।

গত রোববার (২৩ নভেম্বর) সাঙ্গলিতে স্মৃতির ফার্মহাউসে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু দুপুরে হঠাৎ হার্ট অ্যাটাক করেন স্মৃতির বাবা শ্রীনিবাস মান্ধানা। পরিস্থিতি বিবেচনায় তখনই স্মৃতির ম্যানেজার তুহিন মিশ্রা জানান, বিয়ে স্থগিত করা হয়েছে।

তবে বাবার অসুস্থতার খবরের পাশাপাশি আলোচনায় উঠে এসেছে পলাশের বিরুদ্ধে ‘বিশ্বাসঘাতকতা’র অভিযোগ। ইনস্টাগ্রামে মেরি ডিকস্টা নামের এক নারীর সঙ্গে পলাশের কথোপকথনের কিছু স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। নেটিজেনদের একাংশের দাবি, একাধিক নারীর সঙ্গে পলাশের সম্পর্কের জেরে বিয়ে ভেঙে দিয়েছেন স্মৃতি। যদিও এ বিষয়ে স্মৃতি বা পলাশ কেউ-ই মুখ খোলেননি।

অবশেষে নীরবতা ভেঙেছেন পলাশের মা অমিতা মুচ্ছাল। পরকীয়া বা বিয়ে ভেঙে যাওয়ার গুঞ্জন উড়িয়ে দিয়ে হিন্দুস্তান টাইমসকে তিনি বলেন, ‘স্মৃতির বাবার সঙ্গে পলাশের সম্পর্ক খুবই গভীর। বাবার অসুস্থতার পর পলাশই প্রথমে সিদ্ধান্ত নেয় যে, বাবা সুস্থ না হওয়া পর্যন্ত বিয়ে হবে না। ঘটনাটি দুজনকেই মানসিকভাবে নাড়া দিয়েছে।’

অমিতা আরও জানান, হবু শ্বশুরের অসুস্থতায় মানসিকভাবে ভেঙে পড়েন পলাশ। অতিরিক্ত দুশ্চিন্তায় অসুস্থ হয়ে পড়লে তাকেও হাসপাতালে ভর্তি করা হয়। চার ঘণ্টা চিকিৎসা ও বিভিন্ন পরীক্ষার পর তিনি এখন মুম্বাইয়ে ফিরে বিশ্রাম নিচ্ছেন।

এদিকে, চিকিৎসা শেষে মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন স্মৃতির বাবা শ্রীনিবাস মান্ধানা। তিনি শারীরিকভাবে সুস্থ থাকলেও বিয়ের নতুন কোনো তারিখ এখনো ঘোষণা করেনি মান্ধানা পরিবার।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১০

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১২

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৩

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৪

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

১৫

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

১৬

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

১৭

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

১৮

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১৯

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

২০
X