স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৫২ পিএম
অনলাইন সংস্করণ

মান্ধানার বিয়ে বাতিলের ঘোষণায় ‘ক্ষুব্ধ’ হয়ে যা বললেন পলাশ

স্মৃতি মান্ধানা ও পলাশ মুচ্ছল। ছবি : সংগৃহীত
স্মৃতি মান্ধানা ও পলাশ মুচ্ছল। ছবি : সংগৃহীত

আশঙ্কাকে বাস্তবে রূপ দিয়ে সুরকার পলাশ মুচ্ছলকে বিয়ে না করার চূড়ান্ত সিদ্ধান্ত নেন ভারতের তারকা ক্রিকেটার স্মৃতি মান্ধানা। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই এ তথ্য জানান। মান্ধানার এমন সিদ্ধান্তে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন পলাশ। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এ নিয়ে বার্তা দেন তিনি।

মান্ধানার মতো সরাসরি বিয়ে ভাঙার লাইন না লিখলেও পলাশ লেখেন, ‘আমি জীবনে মুভ অন করার সিদ্ধান্ত নিয়েছি এবং আমার ব্যক্তিগত সম্পর্ক থেকে পিছিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার খুব ভয় করে যখন দেখি মানুষ কোনো ভিত্তিহীন গুজবে খুব দ্রুত প্রতিক্রিয়া দেন। এটা আমার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত এবং এটা আমি সামলে নেব।’

পোস্টের পরবর্তী অংশে যারা গুজব ছড়িয়েছে এবং মিথ্যা তথ্য শেয়ার করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ারও ঘোষণা দেন পলাশ। তিনি আরও লেখেন, ‘আমি আশা করছি, গসিপ পেয়ে সঙ্গে সঙ্গে বিচার করা থেকে বিরত থাকবে, সমাজ হিসেবে এটা কর্তব্য। তাও এমন একটা জায়গা থেকে গসিপটা এসেছে যার পরিচয় কখনো সামনে আসেনি। যারা আমার বিরুদ্ধে মিথ্যা এবং অবমাননাকর তথ্য শেয়ার করেছে, আমার টিম তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে। এই কঠিন সময়ে আমার পাশে দাঁড়ানোর জন্য সবাইকে ধন্যবাদ।’

এর আগে, এ ইস্যুতে মান্ধানা লেখেন, ‘গত কয়েক সপ্তাহ ধরে আমার জীবন নিয়ে অনেক জল্পনা-কল্পনা চলেছে। আমি মনে করি এই মুহূর্তে আমার কথা বলা গুরুত্বপূর্ণ। আমি খুবই ব্যক্তিগত প্রকৃতির। আমি সে ভাবেই থাকতে চাই। কিন্তু আমার স্পষ্ট করে বলা দরকার, বিয়ে বাতিল করা হয়েছে। আমি এই বিষয়টি এখানেই শেষ করতে চাই এবং আপনাদের সবাইকে একই অনুরোধ জানাচ্ছি।’

সেই পোস্টে তিনি আরও লেখেন, ‘আমি আপনাদের অনুরোধ করছি, দয়া করে এই মুহূর্তে উভয় পরিবারের গোপনীয়তাকে সম্মান করুন এবং আমাদের নিজস্ব গতিতে এগিয়ে যাওয়ার সুযোগ দিন। আমি আশা করি, যতদিন সম্ভব ভারতের হয়ে খেলা চালিয়ে যাব এবং ট্রফি জিততে পারব। তাতেই আমার মনোযোগ থাকবে। আপনাদের সকলের সমর্থনের জন্য ধন্যবাদ। এগিয়ে যাওয়ার সময় এসেছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

১০

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল

১১

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

১২

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

১৩

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

১৪

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

১৫

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

১৬

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

১৭

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

১৮

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

১৯

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

২০
X