স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:১৮ পিএম
অনলাইন সংস্করণ

পলাশকে বিয়ে না করার চূড়ান্ত সিদ্ধান্ত মান্ধানার

স্মৃতি মান্ধানা ও পলাশ মুচ্ছল। ছবি : সংগৃহীত
স্মৃতি মান্ধানা ও পলাশ মুচ্ছল। ছবি : সংগৃহীত

অবশেষে আশঙ্কাই সত্যি হলো। সুরকার পলাশ মুচ্ছলকে বিয়ে না করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন ভারতের তারকা ক্রিকেটার স্মৃতি মান্ধানা। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই এ তথ্য জানিয়েছেন তিনি।

বেশ কিছু দিন ধরেই পলাশ-মান্ধানার বিয়ে নিয়ে জল্পনা চলছিল। বিয়ের দিন দুপুরে মান্ধানার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বিয়ের অনুষ্ঠান সাময়িকভাবে স্থগিত করা হয়। শেষ পর্যন্ত বাতিলই হয়ে গেল সেই বিয়ে।

ইনস্টাগ্রামে এ ইস্যুতে মান্ধানা লেখেন, ‘গত কয়েক সপ্তাহ ধরে আমার জীবন নিয়ে অনেক জল্পনা-কল্পনা চলেছে। আমি মনে করি এই মুহূর্তে আমার কথা বলা গুরুত্বপূর্ণ। আমি খুবই ব্যক্তিগত প্রকৃতির। আমি সে ভাবেই থাকতে চাই। কিন্তু আমার স্পষ্ট করে বলা দরকার, বিয়ে বাতিল করা হয়েছে। আমি এই বিষয়টি এখানেই শেষ করতে চাই এবং আপনাদের সবাইকে একই অনুরোধ জানাচ্ছি।’

সেই পোস্টে তিনি আরও লেখেন, ‘আমি আপনাদের অনুরোধ করছি, দয়া করে এই মুহূর্তে উভয় পরিবারের গোপনীয়তাকে সম্মান করুন এবং আমাদের নিজস্ব গতিতে এগিয়ে যাওয়ার সুযোগ দিন। আমি আশা করি, যতদিন সম্ভব ভারতের হয়ে খেলা চালিয়ে যাব এবং ট্রফি জিততে পারব। তাতেই আমার মনোযোগ থাকবে। আপনাদের সকলের সমর্থনের জন্য ধন্যবাদ। এগিয়ে যাওয়ার সময় এসেছে।’

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর বিয়ে হওয়ার কথা ছিল মান্ধানা-পলাশের। কিন্তু মান্ধানার বাড়ি সাঙ্গলী গিয়ে ফের ফিরে যেতে হয় পাত্রপক্ষকে। জানা যায়, মান্ধানার বাবা নাকি অসুস্থ হয়ে পড়েন আচমকা। তাই বিয়ে স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় পরিবার। যদিও ভারতীয় ক্রিকেটারের হবু স্বামী পলাশকে নিয়ে একাধিক মহিলার সঙ্গে ঘনিষ্ঠতার খবর আসতে থাকে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১০

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১১

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১২

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৩

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৪

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৫

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৬

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৭

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৮

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৯

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

২০
X