স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০২ পিএম
অনলাইন সংস্করণ

নিউজিল্যান্ড সিরিজে টাইটেল স্পন্সর ডাচ-বাংলা ব্যাংক

বিসিবির সংবাদ সম্মেলন। ছবি : সংগৃহীত
বিসিবির সংবাদ সম্মেলন। ছবি : সংগৃহীত

বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ২১ সেপ্টেম্বর প্রথম ওয়ানডেতে কিউইদের মোকাবিলা করবে টাইগার বাহিনী। আজ সোমবার দেশের মাটিতে অনুষ্ঠেয় আসন্ন এই সিরিজের জন্য টাইটেল ও পাওয়ার স্পন্সরের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মিরপুরে অনুষ্ঠেয় বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে ডাচ-বাংলা ব্যাংক। এ ছাড়া পাওয়ার্ড বাই স্পন্সর হিসেবে রকেট এবং কো-স্পন্সর হিসেবে থাকছে নেক্সাস-পে। প্রতিবারের ন্যায় এবারের সিরিজেও টাইটেল ও গ্রাউন্ড ব্র্যান্ডিং রাইটস হোল্ডার হিসেবে থাকছে ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়াম।

বিসিবির ঘোষিত সূচি অনুযায়ী, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগামী ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর ওয়ানডে তিনটি মাঠে গড়াবে। সবগুলো দিবারাত্রির ম্যাচই শুরু হবে দুপুর দুটায়। ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও গাজি টেলিভিশন।

সংবাদ সম্মেলনে সম্মানিত অতিথিদের মধ্যে ছিলেন টাইটেল স্পন্সর, পাওয়ার্ড বাই এবং কো-স্পন্সর-এর পক্ষ থেকে ডাচ-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব আবুল কাশেম মোহাম্মদ শিরিন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জনাব মোহাম্মদ জালাল ইউনুস, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর এবং চেয়ারম্যান, ক্রিকেট অপারেশনস্ কমিটি, জনাব তানভির আহমেদ (টিটু), বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর এবং মিডিয়া এন্ড কমিউনিকেশন কমিটির চেয়ারম্যান এবং সিরিজের টাইটেল ও গ্রাউন্ড ব্র্যান্ডিং রাইটস হোল্ডার ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়ামের পক্ষ থেকে সানাউল আরেফিন, ম্যানেজিং পার্টনার, মাত্রা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় ফের চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ

সংসদের সময় নিয়ে নজিরবিহীন বৈষম্যের অভিযোগ জামায়াতের

বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপরে দুধকুমারের পা‌নি

ইটবোঝাই ট্রাক খাদে পড়ে প্রাণ গেল ২ জনের

গবাদি পশুর সুরক্ষায় ৪ কোটি ডোজ ভ্যাকসিন আমদানির উদ্যোগ

কারাগারে অসুস্থ দীপু মনি, ঢামেকে ভর্তি

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ

অফিসে ঢুকে মৎস্য কর্মকর্তার ওপর হামলা

অবৈধ সনদে চাকরির পর বৈধ সনদের জন্য ভর্তি

পাকিস্তানে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করল ভারত

১০

দেশজুড়ে ব্যাপক বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরেও সতর্কতা

১১

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

১২

আড়াই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

১৩

ভূমিকম্পে কেঁপে উঠল চীন

১৪

হাত দিয়েই ভাঙছে নদীর পাড় রক্ষা বাঁধের ব্লক

১৫

ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৬

২০ টাকার ঝালমুড়ি নিয়ে বিরোধ, যুবককে ছুরিকাঘাত

১৭

জুলাইয়েই মিলতে পারে পে-স্কেলের সম্পূর্ণ বেতন, গেজেট নিয়ে নতুন বার্তা

১৮

জুলাই শহীদ ছেলের অনুদানের টাকায় বাবার দ্বিতীয় বিয়ে, সমালোচনার ঝড়

১৯

প্রকৃতির অনিন্দ্যসুন্দর সৃষ্টি ‘জামুই’ প্রজাপতি

২০
X