স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৩, ১১:১৮ পিএম
অনলাইন সংস্করণ

হজ পালনে সৌদিতে বাবর-রিজওয়ান

পবিত্র হজ পালনে সৌদিতে বাবর - রিজওয়ান । ছবি : সংগৃহীত
পবিত্র হজ পালনে সৌদিতে বাবর - রিজওয়ান । ছবি : সংগৃহীত

পাকিস্তানের ক্রিকেটে বর্তমানে সবচেয়ে বিখ্যাত দুটি নাম হলো বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। ক্রিকেট বাদেও বাইরের অনেক কর্মকাণ্ড ভক্তদের কাছে তাদের করেছে প্রশংসিত। যার মধ্যে উল্লেখযোগ্য হলো কিছুদিন আগে এই জুটি একসঙ্গে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের হার্ভার্ড বিজনেস স্কুলে একটি শিক্ষা প্রোগ্রামে অংশ নিয়েছিলেন।

প্রথম আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে বিজনেস অব এন্টারটেইনমেন্ট, মিডিয়া অ্যান্ড স্পোর্টস (বিইএমএস) বিভাগে ভর্তি হন তারা। এবার এই জুটি আলোচনায় এলেন নিজেদের পরিবারের সদস্যদের নিয়ে পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গিয়ে। মদিনায় মসজিদে নববীর সামনে বাবর-রিজওয়ানের ছবি ইতোমধ্যে সামাজিক মাধ্যমগুলোতে ভাইরাল হয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম জানিয়েছে, পাকিস্তান অধিনায়ক বাবর আজমের সঙ্গে তার মা রয়েছেন। এ ছাড়া নিজের মা ও স্ত্রীকে নিয়ে হজে গেছেন উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান।

শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে লাহোরে ক্যাম্প করছে পাকিস্তান ক্রিকেট দল। তবে ধর্মীয় দিক বিবেচনায় রেখে বাবর এবং রিজওয়ানকে পবিত্র হজ পালনে ছুটি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। জুলাইয়ের শুরুতে দলের সঙ্গে যোগ দেবেন তারা বলে ধারণা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন গোয়েন্দাদের দাবি / ইরানের নতুন সর্বোচ্চ নেতা পরমাণু অস্ত্র কর্মসূচিতে বেশি আগ্রহী

‘বর্তমান সরকার জুলাই অভ্যুত্থানের চেতনা ও গণভোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে’

দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত

দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৬০ হাজার

‘ভিক্ষা নয় কাজ করে বাঁচতে চাই’, অদম্য ইচ্ছাশক্তিতে স্বাবলম্বী জহিরুল

লোহিত সাগরে হামলায় গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের

২৫ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১০

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

১১

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৩

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

১৪

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

১৫

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

১৬

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

১৭

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

১৮

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

১৯

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

২০
X