স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৩১ এএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৮ এএম
অনলাইন সংস্করণ

এক নজরে ২০২৫ সালে ছক্কা হাঁকানোয় বাংলাদেশের শীর্ষ পাঁচ ব্যাটার

তামিম-ইমনের ব্যাট থেকে এসেছে ৭৫ ছক্কা। ছবি : সংগৃহীত
তামিম-ইমনের ব্যাট থেকে এসেছে ৭৫ ছক্কা। ছবি : সংগৃহীত

প্রথমবারের মতো এক পঞ্জিকাবর্ষে বাংলাদেশ দল হাঁকিয়েছে দুইশরও বেশি ছক্কা। বছরের শেষ ম্যাচে নিজেদের রেকর্ডটাকে নতুন এক উচ্চতায় নিয়ে যায় টাইগাররা। তানজিদ হাসান তামিম, লিটন দাস, পারভেজ ইমন, জাকের আলীদের কল্যাণে বাংলাদেশ নতুন এই মাইলফলক গড়ে।

২০২৪ সালে বাংলাদেশ টি-টোয়েন্টি ফরম্যাটে ১২২টি ছক্কা হাঁকিয়েছিল। এবার সেই রেকর্ড ভেঙে ২০২৫ সালে ২০৬টি ছক্কা মেরেছে টাইগাররা। স্বাভাবিকভাবেই কৌতূহলী মনে প্রশ্ন জাগছে, রেকর্ড গড়া বছরে বাংলাদেশের কার ব্যাট থেকে কতটি ছক্কা এলো।

চলতি বছর টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে ১৮ জন ব্যাটসম্যান ছক্কা মেরেছেন। এর মধ্যে তানজিদ, লিটন, পারভেজ ও সাইফের ব্যাট থেকে এসেছে ১২৭টি ছক্কা। বাংলাদেশ যে দুইশর বেশি ছক্কা হাঁকিয়েছে তার পেছনে বড় অবদান তানজিদ তামিমের।

টাইগার ওপেনার তামিম চলতি বছর ৪১টি ছক্কা মেরেছেন, যা এক বছরে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছক্কার রেকর্ড। দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা এসেছে আরেক ওপেনার পারভেজ হোসেনের ব্যাট থেকে, ৩৪টি।

সাইফ হাসান ১৫ ম্যাচে হাঁকিয়েছেন ২৯ ছক্কা। টি-টোয়েন্টি অধিনায়কের ব্যাট থেকে এসেছে ২৩টি। সম্প্রতি সমালোচনার মুখে পড়া মিডল অর্ডার ব্যাটার জাকের আলীও ছক্কা হাঁকাতে বেশ পটু। ২৩ ইনিংসে তার ব্যাট থেকে এসেছে ১৯টি ছক্কা। এরা ছাড়া ১০টির বেশি ছক্কা মেরেছেন শুধু তাওহীদ হৃদয়। এই মিডল অর্ডার ব্যাটসম্যান ছক্কা মেরেছেন ১৪টি।

২০২৫ সালে ছক্কা হাঁকানোয় বাংলাদেশের শীর্ষ পাঁচ ব্যাটার

১. তানজিদ হাসান তামিম-৪১টি ২. পারভেজ হোসেন ইমন-৩৪টি ৩. সাইফ হাসান-২৯টি ৪. লিটন দাস- ২৩টি ৫. জাকের আলী-১৯টি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

১০

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১১

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১২

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১৩

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১৪

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৫

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৬

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৭

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৮

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৯

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

২০
X