স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১৮ পিএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২৭ পিএম
অনলাইন সংস্করণ

বাবর-শাহিনের দ্বন্দ্ব কি তাহলে মিটে গেছে?

বাবর আজম ও শাহিন শাহ আফ্রিদি। ছবি-সংগৃহীত
বাবর আজম ও শাহিন শাহ আফ্রিদি। ছবি-সংগৃহীত

সুপার ফোরের অঘোষিত সেমিফাইনালে শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়া কাপ থেকে বিদায় নিয়েছিল পাকিস্তান। সেই হারের প্রভাব ভালোমতোই পড়েছিল পাকিস্তানের ড্রেসিংরুমে। দলের উদ্দেশ্যে কথা বলার সময় পেসার শাহিন শাহ আফ্রিদির সঙ্গে বাক বিতন্ডায় জড়িয়েছিলেন অধিনায়ক বাবর আজম।

পরবর্তীতে পাকিস্তান দল দেশে ফিরলেও এই দুজনের দ্বন্দ্ব চাউর হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। একটু দেরিতে হলেও সেই বিষয় সরব হয়েছেন পাকিস্তানের ড্যাশিং পেসার শাহিন শাহ।

আজ (মঙ্গলবার) শাহিন শাহ পাক অধিনায়ক বাবরের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন এক্সে (সাবেক টুইটার)। যেখানে ক্যাপশনে লাভ ইমোজির সঙ্গে তিনি লিখেছেন, ‘ফ্যামিলি’।

ওই ছবিতে দুজনের হাতেই রয়েছে কফির মগ। সামনের টেবিলে রাখা দাবার বোর্ড। এর মধ্য দিয়ে পাকিস্তানের ড্রেসিংরুমের অভ্যন্তরীণ ঝামেলা মিটে গেছে বলে মনে করছেন অনেকে। সমর্থকরাও কমেন্ট বক্সে শাহিনের প্রশংসা করছেন।

শ্রীলঙ্কার কাছে হারের পর সাজঘরে ফিরে বাবর আজম গোটা দলের উদ্দেশে কথা বলছিলেন। সেখানে নাম উল্লেখ না করে কিছু ক্রিকেটারের উদ্দেশ্যে তাদের পারফরম্যান্স বাড়ানোর কথা বলেন। বাকিরা চুপ করে থাকলেও শাহিন থেমে থাকেননি। তিনি বাবরকে বলেন, যারা ভালো ব্যাট এবং বল করেছেন তাদের অন্তত প্রশংসা করতে। কথার মাঝখানে শাহিন থামিয়ে দেওয়ায় খুশি হননি বাবর। পাল্টা জবাবে তিনি বলেন, দলের কারা ভালো খেলেছে তিনি জানেন।

বাবরের এমন উত্তরে চুপ থাকেননি শাহিন। পাল্টা প্রশ্ন করতেই দুজনের মধ্যে লেগে যায় তর্কাতর্কি। পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যাওয়ার আগেই ছুটে আসেন ওপেনার মোহাম্মদ রিজওয়ান। এগিয়ে আসেন কোচও। সামাল দেন উত্তপ্ত পরিবেশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলডিসি উত্তরণে মুক্তবাণিজ্য চুক্তি জোরদারের আহ্বান ঢাকা চেম্বারের

সিলেটে আবারও বাড়ছে ডেঙ্গু, শনাক্ত ৭৯

বিশ্বে ব্রয়লার মুরগি উৎপাদনে ৫৩তম বাংলাদেশ, শীর্ষে যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালি রক্ষায় শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াইয়ের ঘোষণা ইরানের

অবৈধ গ্যাস সংযোগ দিতে গিয়ে বিস্ফোরণ, দগ্ধ ৪

দাঁড়াতে পারছে না হাতি ‘রাজু বাহাদুর’, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মালিক

ঢাবি লোক প্রশাসন অ্যালামনাইয়ের কৌশলগত কর্মশালা অনুষ্ঠিত

ব্র্যাক ব্যাংক এখন দেশের তৃতীয় বৃহত্তম রেমিট্যান্স ব্যাংক

সমুদ্র অর্থনীতিকে জাতীয় অগ্রাধিকার দেওয়ার আহ্বান অংশীজনদের

পরকীয়ার জেরে স্বামীকে হত্যা, স্ত্রীসহ ৪ জনের যাবজ্জীবন

১০

বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

১১

উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা এড়িয়ে চলতে সতর্কতা জারি

১২

বাংলাদেশের পর্যটনের ভবিষ্যৎ ও টেকসই উন্নয়ন নিয়ে ড্যাফোডিলে জাতীয় সংলাপ

১৩

বৃষ্টি যখন পূর্বানুমিত, পরীক্ষা কেন নয়?

১৪

কালবেলায় সংবাদ প্রকাশ / ১৫ ঘণ্টার মধ্যে কাঁটাতারের বেড়া উচ্ছেদ করল প্রশাসন

১৫

শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস চালু করল পবিপ্রবি

১৬

'আমাদের শিল্পীরা কি মারা গেছে?'— বললেন মাহিয়া মাহি

১৭

অবসরে গেলেন বিচারপতি আশফাকুল ইসলাম

১৮

বন্যায় মানুষ কষ্টের মধ্যে, মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত

১৯

দলীয় নেতাকে লাথি মারার ঘটনায় যা বললেন এমপি আবুল কালাম

২০
X