স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২৯ পিএম
অনলাইন সংস্করণ

বাবর-শাহিন দ্বন্দ্ব, অশান্ত পাক ড্রেসিংরুম  

পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি ও অধিনায়ক বাবর আজম। ছবি : সংগৃহীত
পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি ও অধিনায়ক বাবর আজম। ছবি : সংগৃহীত

অঘোষিত সেমিফাইনালে হার। ওঠা হয়নি ফাইনালে। এশিয়া কাপে সুপার ফোর পর্ব থেকে বিদায় নেওয়া পাকিস্তান ক্রিকেট দলকে নিয়ে চলছে কাটাছেড়া। এরই মধ্যে অশান্ত হয়ে উঠেছে পাকিস্তানের ড্রেসিংরুম। পাকিস্তান মিডিয়ার দাবি, শ্রীলঙ্কার সঙ্গে হারের পর অধিনায়ক বাবর আজমের সঙ্গে না কি তর্কাতর্কি হয়েছে পেসার শাহিন শাহ আফ্রিদির।

সুপার ফোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে অঘোষিত ফাইনালে পাকিস্তান হেরে যায় ২ উইকেটে। এই পরাজয়ে ফাইনাল থেকে ছিটকে যায় বাবর আজম শিবির। অথচ এশিয়া কাপে শিরোপার অন্যতম দাবিদার ভাবা হচ্ছিল পাকিস্তানকে।

শ্রীলঙ্কার বিরুদ্ধে হারের পর তাই অশান্ত হয়ে উঠেছে পাকিস্তান দলের অন্দরমহল। প্রকাশ্যে এসে গেছে বাবর ও শাহিনের বাকবিতণ্ডা। সব মিলিয়ে বিশ্বকাপের আগে পাকিস্তান ক্রিকেটে ভাঙনের সুর।

পাকিস্তানের এক টিভি চ্যানেলের দাবি, শ্রীলঙ্কার কাছে হারের পর সাজঘরে ফিরে বাবর আজম গোটা দলের উদ্দেশে কথা বলছিলেন। সেখানে নাম উল্লেখ না করে কিছু ক্রিকেটারের উদ্দেশ্যে তাদের পারফরম্যান্স বাড়ানোর কথা বলেন। বাকিরা চুপ করে থাকলেও শাহিন থেমে থাকেননি। তিনি বাবরকে বলেন, যারা ভালো ব্যাট এবং বল করেছেন তাদের অন্তত প্রশংসা করতে। কথার মাঝখানে শাহিন থামিয়ে দেওয়ায় খুশি হননি বাবর। পাল্টা জবাবে তিনি বলেন, দলের কারা ভালো খেলেছে তিনি জানেন।

বাবরের এমন উত্তরে চুপ থাকেননি শাহিন। পাল্টা প্রশ্ন করতেই দুজনের মধ্যে লেগে যায় তর্কাতর্কি। পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যাওয়ার আগেই ছুটে আসেন ওপেনার মোহাম্মদ রিজওয়ান। এগিয়ে আসেন কোচও। সামাল দেন উত্তপ্ত পরিবেশ। তবে সংবাদমাধ্যমের দাবি, শ্রীলঙ্কা ম্যাচের পর থেকে বাবর আজম না কি নিজেকে গোটা দলের থেকে একটু দূরে রেখেছেন। যা নিয়ে পাক টিম ম্যানেজমেন্ট রয়েছে কিছুটা অস্বস্তিতে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার গাঁজা গাছসহ গ্রেপ্তার হলেন ইয়াবাকান্ডে বহিষ্কৃত পুলিশ সদস্য

সীতাকুণ্ডে যুবককে তুলে নিয়ে নির্যাতনের পর হত্যা, থানায় মামলা

যুক্তরাষ্ট্রের মেজর লিগের অল-স্টার ম্যাচে খেলবেন না মেসি

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, সদস্যদের কারও নেই ছাত্রত্ব

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান 

প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক ফুটবলারের অভিষেক

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

১০

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

১১

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

১২

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

১৩

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

১৪

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

১৫

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

১৬

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

১৭

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

১৮

মেসির রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় মিলল পারিবারিক ইতিহাসের অজানা অধ্যায়

১৯

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

২০
X