স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:০৫ পিএম
অনলাইন সংস্করণ

আইপিএল খেলার অনুমতি পাবে কি মুস্তাফিজ, জানাল বিসিবি

মুস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত
মুস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত

আইপিএল নিলামে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে নিয়ে রীতিমতো যুদ্ধ শুরু হয়। দিল্লি, চেন্নাইকে হারিয়ে সেই যুদ্ধে জয়ী হয় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। বিশ্বের অন্যতম সেরা পেসারকে দলে ভেড়াতে ৯ কোটি ২০ লাখ রুপি খরচ করে তিনবারের চ্যাম্পিয়নরা। আসন্ন আইপিএল খেলার জন্য মুস্তাফিজকে অনুমতি দেওয়া হবে কি না সেটি জানিয়েছে বিসিবি।

ফিজ ভক্তদের সুখবর দিয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম জানান, প্রায় পুরো আইপিএল টুর্নামেন্টের জন্য অনাপত্তিপত্র (এনওসি) পাচ্ছেন মুস্তাফিজ। কেবল মাত্র নিউজিল্যান্ড সিরিজের জন্য ৮-১০ দিনের জন্য বাংলাদেশে আসবেন ফিজ। জাতীয় দলের দায়িত্ব পালন শেষেই আবার ভারত চলে যাবেন আইপিএল খেলতে।

এদিকে, রেকর্ড পারিশ্রমিকে দল পেয়ে কম কথা বলা মুস্তাফিজ নিজের প্রতিক্রিয়াও জানিয়েছেন অল্প কথায়। এক ভিডিও বার্তায় তারকা এ ক্রিকেটার বলেন, ‘হ‌্যালো কেকেআরের ভক্তরা। আমি মুস্তাফিজুর রহমান। আমি খুবই খুশি ও আনন্দিত কেকেআর দলের অংশ হতে পেরে। শিগগিরই দেখা হবে।’

নিলামে সবচেয়ে বেশি দাম পাওয়া দুই ক্রিকেটারই কিনেছে কলকাতা। অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরুন গ্রিনকে ২৫ কোটি ২০ লাখ রুপি ও শ্রীলঙ্কার পেসার মাথিশা পাথিরানাকে ১৮ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে কেকেআর। কিউই অলরাউন্ডার রাচিন রবীন্দ্রকেও কিনেছে তারা। ২ কোটি রুপিতে দলে নেয় রাচিনকে। নিউজিল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটার ফিন অ্যালেনকে নিতে খরচ হয়েছে ২ কোটি টাকা। আরেক কিউই উইকেটরক্ষক-ব্যাটার টিম সেইফার্টকে ১ কোটি ৫০ লাখ রুপিতে নিজেদের করে নিয়েছে কলকাতা।

কলকাতা নাইট রাইডার্স- আজিঙ্কা রাহানে, অংকৃষ রঘুবংশী, অনুকুল রায়, হার্ষিত রানা, মানিশ পান্ডে, রমণদীপ সিং, রিঙ্কু সিং, রভম্যান পাওয়েল, সুনীল নারিন, উমরান মালিক, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী, ক্যামেরন গ্রিন, ফিন অ্যালেন, মাথিশা পাথিরানা, তেজস্বি সিং, কার্তিক তিয়াগি, প্রশান্ত সোলাঙ্কি, রাহুল ত্রিপাঠি, টিম সেইফার্ট, মুস্তাফিজুর রহমান, সার্থক রঞ্জন, ডাকশ কামরা, রাচিন রবীন্দ্র, আকাশ দীপ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

১০

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

১১

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১২

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১৩

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১৪

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৫

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৬

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৭

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৮

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১৯

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

২০
X