স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৩, ১২:২০ পিএম
অনলাইন সংস্করণ

ছাড়পত্র পেলেন সাকিব

বিসিবি থেকে ছাড়পত্র পেয়েছেন সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
বিসিবি থেকে ছাড়পত্র পেয়েছেন সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

এ বছর মার্চ মাসে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। তবে আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজ থাকায় পুরো আইপিএলে খেলার ছাড়পত্র পাননি বাংলাদেশি তারকা। তখন বাধ্য হয়েই কলকাতা ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনার মাধ্যমে নাম প্রত্যাহার করে নেন তিনি।

গত মাসে লঙ্কান প্রিমিয়ার লিগ ও চলতি মাসে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে আয়কন খেলোয়াড় হিসেবে দল পেয়েছেন সাকিব আল হাসান। এই দুই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে ছাড়পত্র পেয়েছেন সাকিব।

আফগানিস্তানের সঙ্গে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শেষ করে গ্লোবাল টি-টোয়েন্টি লিগে যোগ দিবেন সাকিব। মন্ট্রিল টাইগার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। তার দলে খেলবেন কলকাতার সাবেক সতীর্থ আন্দ্রে রাসেল ও ক্রিস লিন। আগামী ২০ জুন থেকে শুরু হয়ে ৬ আগস্ট পর্দা নামবে প্রতিযোগিতাটির।

আর আগামী ৩০ জুলাই থেকে শুরু হবে লঙ্কান প্রিমিয়ার লিগ। কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগ শেষ করে সরাসরি গল গ্লাডিয়েটর্সে যোগ দিবেন। ২০ আগস্ট ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামবে লঙ্কান প্রিমিয়ার লিগের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ইরান-ইরাকের গভীর বন্ধন কোনো সীমান্ত বা শক্তি বিচ্ছিন্ন করতে পারবে না’

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভারে ছাত্রদলের আলোচনা সভা

সাপ্লাইয়ের পানি কি পবিত্র, এটা দিয়ে অজু ও গোসলের বিধান কী?

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরো এক শিশুর মৃত্যু

বাধ্যতামূলক অবসরে পুলিশের আরও ১৭ কর্মকর্তা

জাবি মেডিকেল সেন্টারে ওষুধ গায়েব: স্টোর কর্মকর্তা বরখাস্ত

জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

পদার্থবিজ্ঞান ১ম পত্র পরীক্ষা দিতে না পারাদের জন্য বড় সুযোগ

‘আর্জেন্টিনাকে ব্যঙ্গ করে গান’, ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক

ভ্রমণের মজা নষ্ট করে দিচ্ছে সোশ্যাল মিডিয়া: জরিপ

১০

ভুলে যাওয়া কি স্বাভাবিক, কখন চিন্তিত হবেন এবং কখন হবেন না?

১১

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

১২

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

১৩

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

১৪

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১৫

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

১৬

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

১৭

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১৮

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

১৯

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

২০
X