মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১১:১১ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ দল ঘোষণা প্রসঙ্গে নির্বাচকদের যা বললেন তামিম

তামিম ইকবাল। ছবি : সংগৃহীত
তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

চলমান নিউজিল্যান্ড সিরিজ দিয়ে আবারও ক্রিকেটে ফিরেছেন বাংলাদেশের ড্যাসিং ওপেনার তামিম ইকবাল খান। প্রথম ওয়ানডে বৃষ্টিতে ভেসে যাওয়ার কারণে ব্যাটিং করার সুযোগ পাননি বাঁহাতি ওপেনার। দ্বিতীয় ওয়ানডেতে ৪৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তামিম। সেদিনই সংবাদ সম্মেলনে এখনো পুরোপুরি ফিট নন বলে জানান এই ওপেনার। তাই তো বিশ্বকাপের দল ঘোষণার সময়ে নির্বাচকদের এই বিষয়টি বিবেচনায় রাখতে বলেছেন তামিম।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্ভরযোগ্য একটি সূত্র নিশ্চিত করেছে, যদি তামিমকে বিশ্বকাপ স্কোয়াডে নির্বাচন করা হয়, তাহলে নির্বাচকদের বিষয়টি মেনে নিয়েই দলে নিতে হবে। বিশ্বকাপের দলে থাকলে নিজের সর্বোচ্চটা দিয়েই খেলার চেষ্টা করবেন বলে জানিয়েছেন এই ড্যাসিং ওপেনার। তবে স্কোয়াড ঘোষণার আগে নিজের পিঠের চোটের কথা গুরুত্বের সঙ্গে সামনে এনেছেন তামিম।

ভারতে ওয়ানডে বিশ্বকাপ খেলতে আগামী বুধবার (২৭ সেপ্টেস্বর) বাংলাদেশ ছাড়বে সাকিব বাহিনী। এর আগেই মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করবে বিসিবি। তবে স্কোয়াড ঘোষণার আগে নির্বাচকদের ও টিম ম্যানেজমেন্টকে অস্বস্তিতে ফেলে দিয়েছেন তামিম।

বিশ্বকাপের মতো বড় জায়গায় পুরো ফিট খেলোয়াড়দের দলে নেওয়া হয়। কিন্তু তামিমের কারণেই দল নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ভাবতে হচ্ছে নির্বাচকদের। তবে আজ রাতে অস্ট্রেলিয়া থেকে ঢাকায় আসছেন টাইগার কোচ হাথুরুসিংহে। বাংলাদেশ কোচের সঙ্গে আলোচনার অপেক্ষায় আছেন নির্বাচকেরা।

তামিমের বিষয়টি নিয়ে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান কোনো ধরনের মন্তব্য করতে রাজি হননি। মোবাইল ফোনে কল দিলেও রিসিভ করেননি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। এমনকি হোয়াটসঅ্যাপ বার্তা পাঠিয়ে কারণ জানতে চাওয়ার জবাব দেননি তামিমও।

গত জুলাই মাসে চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডের পর হঠাৎই নিজের অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। পরবর্তীতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ক্রিকেটে ফেরার ঘোষণা দেন টাইগার ওপেনার। তখন পিঠের চোটের কারণে লন্ডন যান চিকিৎসা নিতে। এরপর চলমান কিউই সিরিজ দিয়েই ক্রিকেটে ফেরেন তামিম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

জীবনের প্রথম গোলটাই বিশ্বকাপের নকআউটে, ব্রাজিলের বিপক্ষে

কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি

ব্রাজিলের জালে জাপানের গোল

ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

অনার্স ২য় বর্ষের ফরম পূরণের তারিখ জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় 

মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ, ফোনে ‘লাশের অবস্থান’ জানাল কর্মচারী

১০

চার বছর পর রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

১১

ব্রাজিলকে হারাতে পারলে ইতিহাস গড়বে জাপান

১২

সংসদে ভোট দিতে গিয়ে স্পিকারের বাধায় থামলেন প্রতিমন্ত্রী আমিনুল

১৩

পুলিশে চাকরি পেলেন রাঙ্গুনিয়ার ৮ তরুণ-তরুণী, মেধার জয়ে থানায় ফুলেল অভ্যর্থনা

১৪

চার পরিবর্তনে জাপানের চমক, ব্রাজিলের একাদশ ঘোষণা

১৫

তিন বাংলাদেশি হত্যা : ইতালীয় গণমাধ্যমে উঠে এলো অভিযুক্তের পরিচয়

১৬

৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা

১৭

নেইমারকে ছাড়াই মাঠে নামছে ব্রাজিল

১৮

আধুনিক ডেন্টাল চিকিৎসায় ডা. শৈলীর মানবিক স্পর্শ

১৯

সংসদে আমির হামজা / খুচরার অভাবে ৮০ পয়সা বেশিতে সিগারেট কিনতে হচ্ছে

২০
X