কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২৭ পিএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

টপ লেভেল থেকে কে ফোন করেছিলেন তামিমকে?

তামিম ইকবাল। ছবি : সংগৃহীত
তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

বর্তমানে দেশের ক্রিকেট অঙ্গনে সবচেয়ে আলোচিত নাম তামিম ইকবাল। গতকাল তামিমকে ছাড়াই বিসিবির বিশ্বকাপ দল ঘোষণার পর এ আলোচনা আরও চড়াও হয়। এমন পরিস্থিতিতে ভক্ত ও ক্রিকেটপ্রেমীদের উদ্দেশে আজ বুধবার এক ভিডিওবার্তা দিয়েছেন দেশসেরা এই ওপেনার। সেখানে তামিম বলেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টপ লেভেল থেকে একজন ফোন করে তাকে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নিষেধ করেছেন।

আজকের ভিডিওবার্তায় তামিম বলেন, বোর্ডের টপ লেভেল থেকে একজন ফোন করলেন। সে বেশ সম্পৃক্ত আমাদের ক্রিকেটের সঙ্গে। তিনি (ওই কর্মকর্তা) বললেন, তুমি তো বিশ্বকাপে যাবা। তোমাকে তো ম্যানেজ করে খেলাতে হবে। এক কাজ কইরো তুমি প্রথম ম্যাচ খেইল না আফগানিস্তানের সাথে।

তার এমন কথায় তামিম বলেন, এটা তো ১২-১৩ দিন আগের কথা। ১২-১৩ দিনের ভেতর তো আমি ভালো কন্ডিশনে থাকব। তাহলে কী কারণে আমি খেলব না।

বাঁহাতি এই ওপেনারের এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন, ‘আচ্ছা তুমি যদি খেল তাহলে আমরা তোমাকে নিচে ব্যাটিং করাব।’ এরপর তামিম বলেন, ‘ন্যাচারালি আপনাদের মনে রাখতে হবে আমি কোন মাইন্ডসেট থেকে আসছিলাম। আমি একটা ভালো ইনিংস খেলেছি। আমি হ্যাপি ছিলাম। হঠাৎ করে এ ধরনের কথা আমার পক্ষে নেওয়া সম্ভব না। আমি ভালোভাবে কথাটি নেইনি। আমি উত্তেজিত হয়ে গেছিলাম। আমাকে জোর করে অনেক জায়গায় বাধা দেওয়া হচ্ছে। ইচ্ছে করে। এটা ঠিক হলো। আচ্ছা এখন তাহলে আরেকটা নতুন জিনিস করি। আমার এমনটাই মনে হয়েছে।

এরপর তামিম আরও বলেন, ‘তখন আমি বললাম, দেখেন আপনারা একটা কাজ করেন। আপনাদের যদি এমন চিন্তা-ধারা থাকে তাহলে আমাকে পাঠায়েন না। আমি এই নোংরামির মধ্যে থাকতে চাই না। এরপরও ওই ব্যক্তির সঙ্গে আমার অনেক কথাবার্তা হয়।’

তবে শেষ পর্যন্ত ওই কর্মকর্তার নাম বা পরিচয় প্রকাশ করেননি তামিম ইকবাল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

দেশে আবারও ভূমিকম্প

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

১০

প্রথম ৪ অর্থবছরের কর পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

১১

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী টুকু

১২

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : ক্রীড়া প্রতিমন্ত্রী

১৩

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ পেলেন বিরোধীদলীয় এমপিরা

১৪

আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত

১৫

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

১৬

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

১৭

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

১৮

হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

১৯

বিশ্বকাপের পরই বিয়ে করবেন রোনালদো

২০
X