স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৯ এএম
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪২ এএম
অনলাইন সংস্করণ

মার্চে মাদ্রাসা ক্রিকেট চালু করছে বিসিবি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নতুন পরিচালনা পর্ষদ গঠিত হওয়ার পরই গত অক্টোবরে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ঘোষণা দিয়েছিলেন তারা প্রথমবারের মতো মাদ্রাসা ক্রিকেট চালু করবেন। আসিফ আকবরও আজ কথা বলেছেন এই বিষয়ে। মাদ্রাসার ক্রিকেটারদের দিলেন বড় সুখবর। আগামী মাস থেকেই মাদ্রাসা ক্রিকেট চালু করা হচ্ছে বলে জানিয়েছেন বিসিবির এই পরিচালক।

সোমবার বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের দায়িত্ব পেয়েছেন আসিফ আকবর। নতুন দায়িত্ব নেওয়ার পরই তৃণমূল পর্যায়ে ক্রিকেট চালুর ইঙ্গিত দিয়েছেন তিনি। আজ গণমাধ্যমের এক পডকাস্টে তিনি বলেন, ‘আমরা আগামী মাস থেকেই স্কুল ক্রিকেট, মাদ্রাসা ক্রিকেট শুরু করে দেব। এরপর শুরু হয়ে যাবে আন্তবিশ্ববিদ্যালয় ক্রিকেট। আমাদের তো খেলোয়াড় ও কোচ আছে যারা মাদ্রাসায় পড়াশোনা করেছে। আফগানিস্তান, পাকিস্তান এমনকি ভারতেও দেখবেন মাদ্রাসার থেকে অনেক খেলোয়াড় উঠে আসছে। মাদ্রাসার বড় বড় মাঠও থাকে। তাদের বিনোদন কি শুধু হোস্টেলে বন্দী থাকা? আমরা চাচ্ছি ক্রিকেটটা বয়সভিত্তিক পর্যায়ে ছড়িয়ে দিতে। বাচ্চাদের পরীক্ষা থাকে তো সেগুলো আমরা দেখে সূচি ঘোষণা করব।’

গত বছরের অক্টোবরে নির্বাচনের পর বিসিবির বয়সভিত্তিক গ্রুপের প্রধানের দায়িত্ব পেয়েছিলেন আসিফ আকবর। সেই দায়িত্ব পাওয়ার অল্প সময়ের মধ্যেই (নভেম্বরে) জাহানারা আলম বিসিবির নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনেছিলেন। জাহানারার উত্থাপিত অভিযোগের পর তদন্ত কমিটি গঠন করে ফল আসতে প্রায় তিন মাস লেগেছে। পরশু বোর্ড সভার পর মঞ্জুকে আজীবন নিষিদ্ধ করেছে বিসিবি। দায়িত্ব পাওয়ার পরপরই জাহানারার এই ঘটনায় বিব্রতকর অবস্থায় পড়ে গিয়েছিলেন বলে জানিয়েছেন আসিফ আকবর।

জাহানারা ইস্যু টেনে আসিফ আকবর বলেন, ‘একটা বিচার প্রক্রিয়া তো সময় লাগে। এখন তো বিচার হলো। মঞ্জুকে বিসিবি নিষিদ্ধ ঘোষণা করল। কোনো মামলা যেহেতু হয়নি এটা বাকি সিদ্ধান্ত কোর্টের। যেহেতু মামলা হয়নি এটা আমাদের আলোচনার বিষয় না। তো এই ধরনের অহেতুক ঝামেলাগুলো আমরা পড়েছি।’

গত কয়েক দিনে সাকিবের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়ে অনেক কথাবার্তা চলছে। আজ আসিফ আকবর জানিয়েছেন, সাকিবের ফাইল গেছে মন্ত্রণালয়ে। পাকিস্তান সিরিজ দিয়ে সাকিবের ফেরার সম্ভাবনা আরও একটু জোরালো হলো। ১১, ১৩ ও ১৫ মার্চ হবে বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১০

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১১

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১২

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১৩

ইতিহাসের এই দিনে

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৬

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৭

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৮

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৯

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

২০
X