স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৩ পিএম
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

সেমিফাইনালে যেতে যে ‘অঙ্ক’ মেলাতেই হবে পাকিস্তানকে

ছবি : এক্স
ছবি : এক্স

সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে শুক্রবার ইংল্যান্ডের কাছে নিউজিল্যান্ড হারায় এখনও বেঁচে আছে পাকিস্তানের সেমিফাইনালে খেলার স্বপ্ন। তবে আজ শনিবার শুধু শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জিতলেই চলবে না আফ্রিদি-আঘাদের। রীতিমতো জটিল অঙ্ক কষেই জিততে হবে পাকিস্তানকে। সেইসঙ্গে তাকিয়ে থাকতে হবে আকাশের দিকেও।

শুক্রবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ইংল্যান্ডের কাছে হারের আগে মিচেল স্যান্টনারদের সেমিফাইনালে যাওয়ার অঙ্কটা সহজ ছিল। কিন্তু ইংল্যান্ড জয় পাওয়ায় পাকিস্তানের সম্ভাবনা বেঁচে আছে। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সেমিতে ইংল্যান্ড। দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের পয়েন্ট ৩ ম্যাচে ৩। নেট রান রেট +১.৩৯০। পাকিস্তানের পয়েন্ট ২ ম্যাচে ১। নেট রান রেট -.৪৬১। এমন পরিস্থিতিতে এখন পাকিস্তানকে আজ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে যে ‘তিন অঙ্ক’ অবশ্যই মেলাতে হবে। সেগুলো হলো:

অঙ্ক ১ : যদি পাকিস্তান প্রথমে ব্যাট করে তাহলে শ্রীলঙ্কাকে হারাতে হবে অন্তত ৬৫ রানের ব্যবধানে।

অঙ্ক ২ : যদি শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে, তাহলে ১৩ ওভারের মধ্যে পাকিস্তানকে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে ফেলতে হবে।

অঙ্ক ৩ : যদি বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যায়? তাহলে এই ম্যাচ থেকে ১ পয়েন্ট পাবে পাকিস্তান। ৩ ম্যাচে পয়েন্ট দাঁড়াবে ২। সেখানে নিউজিল্যান্ড এমনিতেই ৩ পয়েন্টে। অর্থাৎ পাকিস্তান ছিটকে যাবে।

তবে পাকিস্তানের জন্য ‘সুখবর’ হল পাল্লকেলেতে বৃষ্টির সম্ভাবনা নেই। অন্যদিকে বিশ্বকাপে চার ম্যাচের মধ্যে দুটিতেই জয় পেয়েছে তারা। এর মধ্যে নামিবিয়ার বিপক্ষে পাকিস্তানের জয়টা ছিল ৯৭ রানের বিশাল ব্যবধানে। সেখানে শ্রীলঙ্কা যে তিনটি ম্যাচ হেরেছে, তার সবকটাই বড় ব্যবধানে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

১০

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

১১

কে জিতলো? অপু বুবলীকে নিয়ে মেতেছেন ভক্তরা

১২

ব্রিটিশ ও চীনা ব্যবসায়ীদের নিয়ে ইএটিএল ইনোভেশন হাবের আলোচনা সভা

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

১৪

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

১৫

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

১৬

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

১৭

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

১৮

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

২০
X