স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩, ০২:২২ পিএম
অনলাইন সংস্করণ

ইংলিশ অধিনায়কের চোখে এই বিশ্বকাপের সেরা পাঁচ খেলোয়াড়

জস বাটলার। ছবি: সংগৃহীত
জস বাটলার। ছবি: সংগৃহীত

আগামী ৫ অক্টোবর ভারতে পর্দা উঠতে যাচ্ছে বিশ্ব ক্রিকেটের শ্রেষ্ঠত্বের আসর আইসিসি ওয়ানডে বিশ্বকাপের। প্রথম ম্যাচেই হতে যাচ্ছে ২০১৯ আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের পুনরাবৃত্তি। ইংল্যান্ড-নিউজিল্যান্ডের এই ম্যাচের আগে আইসিসিকে এক সাক্ষাৎকার দিয়েছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। সেখানে তাকে এই বিশ্বকাপে খেলা সেরা পাঁচ খেলোয়াড় বেছে নিতে বলা হয়েছিল। তবে শর্ত ছিল, অবসর নেওয়া ক্রিকেটারদের রাখা যাবে না সে তালিকায়।

বিশ্বকাপের আগে সকল দলই শেষ সময়ের প্রস্তুতি সারছে। এরই মধ্যে ওয়ার্মআপ ম্যাচেও মাঠে নেমেছে সকল দল। সোমবার (২ অক্টোবর) বাংলাদেশকে হারিয়েছে ইংল্যান্ড। ইংলিশরাও রয়েছে এবারের বিশ্বকাপের ফেবারিটের তালিকায়। তবে বাটলারের সেরা পাঁচ ক্রিকেটারের তালিকায় আছেন শুধু একজন ইংলিশ ক্রিকেটার।

পাঁচ ক্রিকেটারের মধ্যে সবচেয়ে বেশি দুজন রয়েছেন দক্ষিণ আফ্রিকার। একজন করে রয়েছেন ইংল্যান্ড, ভারত এবং অস্ট্রেলিয়ার। তার পছন্দের প্রথম পাঁচ ক্রিকেটারের মধ্যে জায়গা হয়নি ভারতের সুপারস্টার কোহলির। ইংল্যান্ডের অধিনায়ক প্রথমেই বলেছেন নিজের সতীর্থ আদিল রশিদের নাম। এক দিনের ক্রিকেটে ৩২.৪২ গড়ে ১৮৪টি উইকেট রয়েছে রশিদের। চার বছর আগে ইংল্যান্ডের মাটিতে নিজের প্রথম বিশ্বকাপে ১১টি উইকেট নিয়েছিলেন রশিদ। বাটলারের মতে, ওয়ানডে ক্রিকেটে রশিদই এখন সেরা স্পিনার।

রশিদের পর বাটলার বলেছেন দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটার কুইন্টন ডি ককের নাম। উইকেটের পেছনে এবং সামনে সমান দক্ষ ডি কক। এবারের বিশ্বকাপের উইকেটরক্ষকদের মতে ডি কককেই সেরা বলে মনে করেন বাটলার। ওয়ানডে ক্রিকেটে ডি ককের ৬১৭৮ রানের পাশাপাশি ১৯০টি ক্যাচও রয়েছে।

তৃতীয় ক্রিকেটার হিসেবে বাটলার বেছে নিয়েছেন এক ভারতীয় ব্যাটার রোহিত শর্মাকে। বাটলারের মতে, ফর্মে থাকলে রোহিতই এখন বিশ্বের সব থেকে বিধ্বংসী ওপেনার। ওয়ানডেতে ১০ হাজারের বেশি রান করা রোহিত এবার ভারতকে নেতৃত্ব দিচ্ছেন।

অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল বাটলারের চতুর্থ পছন্দ। ইংল্যান্ড অধিনায়কের মতে, ম্যাক্সওয়েল এমন একজন ক্রিকেটার যিনি ব্যাট বা বল হাতে যে কোনও পরিস্থিতি থেকে ম্যাচ জেতাতে পারেন। ভারতের উইকেটে ম্যাক্সওয়েল অত্যন্ত কার্যকরী বলে মনে করেন তিনি। আর পঞ্চম ক্রিকেটার হিসেবে বাটলারের পছন্দ অনরিখ নোখিয়েকে। ভারতের মাটিতে দক্ষিণ আফ্রিকার পেস বোলার ভয়ংকর হয়ে উঠতে পারে বলে মত বাটলারের।

এতো সব ক্রিকেটারদের মাঝে বাটলার বেছে নেননি ভারতের সের ব্যাটার বিরাট কোহলিকে। যা দেখে সবাই অবাকই হয়েছেন। এবারের বিশ্বকাপে ভারতের পাশাপাশি ইংল্যান্ডও হট ফেবারিট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছাসেবক দল কর্মীকে কুপিয়ে হত্যাচেষ্টা

পানিতে চুবিয়ে সন্তান হত্যা, বাবা-মাসহ গ্রেপ্তার ৩

দুদিন ধরে নিখোঁজ নারীর লাশ মিলল ডোবায়

আপনি বিয়ের জন্য প্রস্তুত কি না জানিয়ে দেবে এই ১৪ লক্ষণ

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

আয়াতুল্লাহ খামেনির জানাজার সময় বন্ধ থাকবে তেহরানের আকাশ

অনুমোদনহীন ৬ তলা ভবন গুঁড়িয়ে দিল রাজউক

বিশ্বকাপ থেকে বিদায়, ইকুয়েডরের আর্জেন্টাইন কোচের পদত্যাগ

ঢাকা বিশ্ববিদ্যালয় ১০৫: প্রত্যাশা ও প্রাপ্তি

জাকার্তায় টাইমস হায়ার এডুকেশনের জিএসডিসি আয়োজনে এআইইউবির অংশগ্রহণ

১০

হরমুজ প্রণালি ইস্যুতে মোদি-পেজেশকিয়ানের ফোনালাপ

১১

পরীক্ষার আগেই শিক্ষার্থীর হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠালেন শিক্ষক, হুবহু মিল!

১২

সাবেক এমপি নূর মোহাম্মদ রিমান্ড শেষে কারাগারে 

১৩

নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি ঘিরে হিলিতে নিরাপত্তা জোরদার

১৪

অবৈধ সম্পদের মামলা / বেনজীরের বিরুদ্ধে ১৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষ

১৫

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৬

ইসলামি ইতিহাসের ১০ প্রভাবশালী নারী

১৭

ছেলের দুশ্চিন্তায় স্ট্রোক, হাসপাতালে ভর্তি চিন্ময় কৃষ্ণ দাসের মা

১৮

‘পেটালস অব টাইম’ শীর্ষক শিল্প প্রদর্শনী শুরু, চলবে ৬ জুলাই পর্যন্ত

১৯

১৩ কোটি টাকার লিফটে উঠলেই আতঙ্ক!

২০
X