শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ০৯:৫২ এএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ১০:৪৫ এএম
অনলাইন সংস্করণ

যেমন হতে পারে আফগানদের বিপক্ষে বাংলাদেশের একাদশ

বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

অনেক প্রতীক্ষা ও স্বপ্নের বিশ্বকাপ মিশন আজ থেকেই শুরু হচ্ছে বাংলাদেশের। এবারের আসরে টাইগারদের প্রথম প্রতিপক্ষ চিরচেনা আফগানিস্তান। ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালায় হওয়া ম্যাচটির একাদশ সেখানকার পিচ-উইকেট বিবেচনা করেই ম্যাচের দিন সকালে একাদশ নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তবে সবুজ ঘাসে ঢাকা মাঠে স্পোটিং উইকেট থাকতে পারে বলে আশাবাদী তিনি, যেখানে বেশ সহায়তা পাবেন ব্যাটাররা।

টাইগারদের ওপেনিংয়ে কোন দুই ব্যাটার থাকবেন এমন প্রশ্নে গতকাল ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে হাথুরু জানান, ‘আমাদের দুটি বিকল্প আছে আপনি যেমন বলেছেন। আমরা আগামীকাল সকালে জিনিসটা নিয়ে ভালো সিদ্ধান্ত নেওয়ার অবস্থায় থাকব। আমরা দেখব আগামীকাল আমরা আগে ব্যাট করব নাকি পরে, তখন কারা উদ্বোধনী ব্যাটিং করবে সিদ্ধান্ত নেব।’

সেক্ষেত্রে স্পষ্ট করেই বলা যাচ্ছে না ওপেনিংয়ে তানজিদ হাসান তামিম এবং লিটন দাসই খেলবেন। ধারণা করা হচ্ছে, লিটনের সঙ্গে মেহেদী হাসান মিরাজকেও দেখা যেতে পারে। তিনে নাজমুল হোসেন শান্ত, চারে সাকিব আল হাসান। পাঁচে তাওহীদ হৃদয়। ছয়ে মুশফিকুর রহিম, সাতে মাহমুদউল্লাহ রিয়াদ ও আটে শেখ মেহেদী। তবে নাসুম আহমেদকেও দেখা যেতে পারে এরপর যথাক্রমে তিন পেসার তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম।

বাংলাদেশ সময় সকাল ১১টায় ম্যাচটি শুরু হবে। হিমাচলের কিছুটা ঠান্ডা আবহাওয়ায় হয়তো অনেকটা ফাঁকা গ্যালারির উপস্থিতিতে নামবে দু’দল। সবুজ ঘাসে মোড়ানো ২২ গজে লুকিয়ে থাকবে সুষম বাউন্স ও রান। আফগানদের হারানোর জন্য বাংলাদেশেরও দুটিই দরকার। বোলিংয়ের সঙ্গে ব্যাটিংয়ে টপ ও মিডল অর্ডারদের দায়িত্বটা ঠিকঠাক হলে ফলটা টাইগারদের পক্ষেই আসতে পারে!

এর আগে ওয়ানডেতে ১৫ বার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-আফগানিস্তান। যেখানে বাংলাদেশের ৯টি জয়ের বিপরীতে রশিদ-মুজিবদের জয় ৬ ম্যাচে। তবে সাম্প্রতিক সময়ে দুই দলই দারুণ ফর্মের জানান দিয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে উভয় দলই জিতেছে দাপট দেখিয়ে। শক্তির জায়গাতেও প্রায় কাছাকাছি সাকিব-রশিদরা। রয়েছে স্পিন-পেসের শক্তিশালী কম্বিনেশন। সব ছাপিয়ে দিনটা নিজেদের করে নিতে বাংলাদেশকে পারফর্ম করতে দলবদ্ধ হয়ে।

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ : মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেমির লড়াইয়ে মাঠে নামল স্পেন-বেলজিয়াম

বিতর্কের পর বিশ্বকাপে ভিএআরে বড় পরিবর্তন আনল ফিফা

বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে ঢাবি ছাত্রদল নেতা নাছির উদ্দিন শাওন

‘শুধু হিন্দুরাই বৃত্তি পেয়েছে’ দাবিতে ভুল তথ্য ভাইরাল

কক্সবাজারে ২০০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৬ লাখ মানুষ

টানা বৃষ্টিতে তলিয়ে গেছে হাতিয়ার ৮০ গ্রাম, পানিবন্দী ৫০ হাজার মানুষ

বিএআরএফের সভাপতি নিজামুল হক, সম্পাদক কাওসার আজম 

হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

রেলস্টেশনে বাক্‌প্রতিবন্ধী নিহতের ঘটনায় গ্রেপ্তার ৫

অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা সংরক্ষণের প্রত্যয় সাবকন্টিনেন্ট ফ্রেন্ডস অব ক্যাম্পবেলটাউনের

১০

সরকারি কেয়ার সেন্টারে শিশু অন্তঃসত্ত্বা, ৫ কর্মকর্তা বরখাস্ত

১১

‘স্ট্যান্টবাজি করতেই ১১ দল তিস্তা নিয়ে আন্দোলনের কথা বলছে’

১২

বিটিভিতে বিরোধীদলীয় নেতার খবর, বদলাচ্ছে চিরাচরিত ধারা

১৩

বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা

১৪

‘নির্বাচন ঘনিয়ে আসায় নেতানিয়াহুর এখন নতুন শত্রু দরকার’

১৫

যার মৃত্যুর গুজব ছড়িয়ে থানায় হামলা, সেই রিয়াজ কারাগারে

১৬

ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, স্ত্রী হাসপাতালে

১৭

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান

১৮

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় ৩ দেশ উসকানি দিয়েছে: রাশিয়া

১৯

সাতকানিয়ায় বন্যার মধ্যে কবরস্থানের দেয়াল ভাঙচুরের অভিযোগ

২০
X