স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩, ০৭:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যে ম্যাচ ফি দেবেন রশিদ খান

আফগান লেগ স্পিনার রশিদ খান। ছবি : সংগৃহীত
আফগান লেগ স্পিনার রশিদ খান। ছবি : সংগৃহীত

আইসিসি ওয়ানডে বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে নাস্তানাবুদ হয়েছে আফগানিস্তান। সাকিব আল হাসানদের বিপক্ষে হারার দিনে আরও বড় দুঃসংবাদ পেয়েছেন রশিদ-নবীরা। শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ২ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে আফগানিস্তানে। দেশের এমন বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন আফগান লেগস্পিনার রশিদ খান।

শনিবার (৭ অক্টোবর) আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে কয়েকদফা শক্তিশালী ভূমিকম্পে দুই হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। দেশের মানুষের এমন দুঃসময়ে বিশ্বকাপের ম্যাচ ফি থেকে পাওয়া পুরো অর্থ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের দান করার ঘোষণা দিয়েছেন আফগান স্পিন তারকা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) রশিদ খান এক টুইটে লিখেছেন, ‘আফগানিস্তানের পশ্চিম অঞ্চলের (হেরাত, ফারাহ এবং বাডঘিস) প্রদেশে আঘাত হানা ভূমিকম্পের করুণ পরিণতি জেনে আমি অত্যন্ত দুঃখ পেয়েছি। ক্ষতিগ্রস্ত লোকদের সাহায্যার্থে বিশ্বকাপ থেকে পাওয়া আমার সব ম্যাচ ফি দান করবো। শিগগিরই সাহায্য করতে পারবে এমন লোকদের নিয়ে আমরা তহবিল গঠন করব।’

তালেবান সরকারের দুর্যোগবিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র মোল্লা সায়েক সংবাদসংস্থা রয়টার্সকে বলেছেন, ভূমিকম্পে ২ হাজার ৫৩ জনের প্রাণহানি হয়েছে। এ ছাড়া আহত হয়েছে ৯ হাজার ২৪০ জন। প্রায় ১ হাজার ৩২৯ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে মারাত্মক ভূমিকম্পে।

শনিবার স্থানীয় সময় বেলা ১১টায় আফগানিস্তানের হেরাত প্রদেশের রাজধানী থেকে ৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে রিখটার স্কেলে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এই ভূমিকম্পের পর দেশটিতে ৫ দশমিক ৫, ৪ দশমিক ৭, ৬ দশমিক ৩, ৫ দশমিক ৯ ও ৪ দশমিক ৬ মাত্রার আরও পাঁচটি শক্তিশালী আফটার শক অনুভূত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে বাঁচা-মরার ম্যাচে মাঠে নামছে ব্রাজিল-জাপান

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

দেশে আবারও ভূমিকম্প

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

১০

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

১১

ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

১২

প্রথম ৪ অর্থবছরের কর পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

১৩

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী টুকু

১৪

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : ক্রীড়া প্রতিমন্ত্রী

১৫

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ পেলেন বিরোধীদলীয় এমপিরা

১৬

আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত

১৭

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

১৮

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

১৯

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

২০
X