স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ০৪:৫১ পিএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ০৫:০৮ পিএম
অনলাইন সংস্করণ

আফগানদের উড়িয়ে টাইগারদের শুভসূচনা

বাংলাদেশের জয়ের দুই কারিগর শান্ত ও মিরাজ। ছবি : সংগৃহীত
বাংলাদেশের জয়ের দুই কারিগর শান্ত ও মিরাজ। ছবি : সংগৃহীত

ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই শুভসূচনা করেছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত ও মেহেদি হাসান মিরাজের জোড়া ফিফটিতে আফগানিস্তানকে ৬ উইকেটে উড়িয়ে দিয়েছে সাকিব আল হাসানের দল।

শনিবার (৭ অক্টোবর) হিমাচল প্রদেশের নান্দনিক ধর্মশালায় টাইগার বোলারদের তোপে ১৫৬ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। জবাব দিতে নেমে মিরাজের ৫৭ ও শান্তর অপরাজিত ৫৯ রানের ইনিংসে জয়ের বন্দরে পৌঁছে বাংলাদেশ।

আফগানদের ১৫৭ রানের জবাবে শুরুতেই ব্যাটিংয়ে বেশ তাড়াহুড়ো দেখায় টাইগাররা। পঞ্চম ওভারে বিদায় নেন ওপেনার তানজিদ (৫)। নাজিবুল্লাহ জাদরানের সরাসরি থ্রোতে রান আউটে কাটা পড়েন টাইগার ওপেনার। বেশিক্ষণ টিকতে পারেননি আরেক ওপেনার লিটন দাসও। ১৮ বলে ১৩ রানে থেমেছেন ডানহাতি এই ওপেনার।

২৭ রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ দল। তৃতীয় উইকেট জুটিতে ৯৭ রান সংগ্রহ করে ম্যাচের নিয়ন্ত্রণ নেন শান্ত ও মিরাজ। ক্যারিয়ারের তৃতীয় ফিফটিতে ৫৭ রানে প্যাভিলিয়নে ফিরেন টাইগার অলরাউন্ডার। মিরাজকে সমর্থন দেওয়া শান্তও ফিফটি তুলে নেন ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি। অধিনায়ক সাকিব ১৪ রানে ফিরলেও মুশফিককে সঙ্গে নিয়ে বাকি কাজটুকু সারেন শান্ত। ৫৯ রানে শান্ত ও ২ রানে মুশফিকুর রহিম অপরাজিত থাকেন। ফারুকি, নাভিন ও আজমাতুল্লাহ একটি করে উইকেট শিকার করেন।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে দুরন্ত সূচনা পায় আফগানিস্তান। রাহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের ব্যাটে ৪৭ রানের জুটি পায় আফগানরা। আক্রমণে আসার দ্বিতীয় ওভারে ইব্রাহিমকে ২২ রানে ফেরান সাকিব আল হাসান। রহমত শাহকে নিয়ে ৩৬ রানের জুটি গড়েন রহমানউল্লাহ গুরবাজ। সেই জুটিও ভাঙেন টাইগার অধিনায়ক। ২৫ বলে ১৮ রান করেন রহমত। সাকিবের জোড়া শিকারের পর ১৪ রানের মধ্যে আফগানদের চার উইকেট তুলে নিয়ে দাপট দেখায় টাইগার বোলাররা।

ইনিংসের ২৬তম ওভারে মুস্তাফিজের বলে তামিমের হাতে ধরা পড়েন গুরবাজ। দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করে আফগান ব্যাটার। নতুন আসা নাজিবুল্লাহকে ৫ রানে ফেরান সাকিব। তাসকিন এসে নবীকে সরাসরি বোল্ড করেন। রশীদ ও আজমতউল্লাহ আফগানদের ম্যাচে ফেরানোর চেষ্টা করেও কাজের কাজ করতে পারেননি। মিরাজের বলে বোল্ড হয়ে ফিরে যান রশীদ। ২২ রান করা আজমতউল্লাহকে ফেরান শরিফুল ইসলাম। ফলে ১৫৬ রানের মধ্যে গুটিয়ে যায় আফগানিস্তান। আফগানদের শেষ ৪৬ রানের মধ্যে আট উইকেট তুলে নেয় টাইগার বোলাররা। সাকিব ও মিরাজ তিনটি করে উইকেট এবং শরীফুল শিকার করেন ২টি। এ ছাড়া তাসকিন ও মুস্তাফিজ নেন একটি করে উইকেট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

১০

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

১১

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১২

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১৩

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১৪

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১৫

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১৬

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১৭

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১৮

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১৯

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

২০
X