স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩, ০৭:১৪ পিএম
আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ০৭:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

হ্যাজেলউড-স্টার্কে লন্ডভন্ড ভারতের টপঅর্ডার

কিষাণকে ফিরিয়ে অজিদের উল্লাস। ছবি : সংগৃহীত
কিষাণকে ফিরিয়ে অজিদের উল্লাস। ছবি : সংগৃহীত

আইসিসি ক্রিকেট বিশ্বকাপে স্বাগতিক ভারতের বিপক্ষে মাত্র ১৯৯ রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। অজিদের ২০০ রানের লক্ষ্যমাত্রা জবাব দিতে নেমে অস্ট্রেলিয়ান বোলারদের তোপের মুখে পড়েছে রোহিত শর্মার দল। জস হ্যাজেলউড ও মিচেল স্টার্কের পেস তাণ্ডবে ২ রানের মধ্যে তিন উইকেট হারিয়েছে ভারত।

রোববার (৮ অক্টোবর) চেন্নাইয়ের এম চিদাম্বরাম স্টেডিয়ামে স্বাগতিক ভারতের ৪৯.৩ ওভারে ১৯৯ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে জস হ্যাজেলউড ও মিচেল স্টার্কের পেস আগুনে ২ রানের মধ্যে ৩ উইকেট হারিয়েছে স্বাগতিক ভারত। রোহিত, কিষাণ ও আইয়ার শূন্য রানে ফিরে গেছেন।

এর আগে চেন্নাইয়ে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ান দলপতির সিদ্ধান্তকে পূর্ণতা দিতে পারেননি ওপেনার মিশেল মার্শ। তৃতীয় ওভারে শূন্য রানে জাসপ্রিত বুমরাহর বলে ফিরে যান অজি ওপেনার। দ্বিতীয় উইকেটে ৬৯ রানের জুটি গড়েন ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ। ৪২ রানে কুলদ্বীপ যাদবের হাতে ক্যাচ দিয়ে আউট হন ওয়ার্নার।

দুই ওপেনারের বিদায়ের পর অজি শিবিরে তাণ্ডব চালান রবীন্দ্র জাদেজা। স্টিভ স্মিথকে ৪৬ রানে বোল্ড করেন এই বাঁহাতি স্পিনার। স্মিথের পর লাবুশানে ও অ্যালেক্স ক্যারিকে যথাক্রমে ২৭ ও ০ রানে প্যাভিলিয়নে ফেরত পাঠান জাদেজা। বাঁহাতি স্পিনারের তাণ্ডবে ১১৯ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বসে অস্ট্রেলিয়া। গ্লেন ম্যাক্সওয়েলকে ১৫ রানে বোল্ড করেন কুলদ্বীপ যাদব এবং ক্যামেরুন গ্রিনকে ৮ রানে ফেরান ডানহাতি স্পিনার রবিচন্দ্র অশ্বিন।

অধিনায়ক কামিন্স ও স্টার্ক মিলে চেষ্টা করেন দলের রান সম্মানজনক স্থানে নেওয়ার। কিন্তু বুমরাহকে উড়িয়ে মারতে গিয়ে শ্রেয়াস আইয়ারকে ক্যাচ দিয়ে ফেরেন অজি কাপ্তান। মিচেল স্টার্ক শেষ ব্যাটার হিসেবে ২৮ রানে আউট হন। ভারতের পক্ষে জাদেজা সর্বোচ্চ ৩টি এবং বুমরাহ ও কুলদ্বীপ দুটি করে উইকেট শিকার করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশিদের জন্য অবশেষে ভারতের পর্যটন ভিসা চালু, আবেদন করবেন যেভাবে

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

তুরাগের তিন লাশ, দুর্ঘটনা নাকি অন্য কিছু?

চলতি বিশ্বকাপে প্রথম গোল হজম করল আর্জেন্টিনা

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি ও দুই হত্যা মামলার রায় আজ

‘বসনিয়া কোথায় জানি না, জানতেও চাই না’: মার্কিন নারী সাংবাদিকের মন্তব্যে নিন্দার ঝড়

ভিএআরেই পর্তুগালের রক্ষা, নকআউটে কাদের প্রতিপক্ষ পেল রোনালদোরা

প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে মেসিবিহীন আর্জেন্টিনা

মার্কিন হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে ইরানের হামলা

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে তদন্তের মুখে কেপ ভার্দের অধিনায়ক

১০

সারা দেশে শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

১১

২৮ জুন / আজকের নামাজের সময়সূচি

১২

লেবাননের সঙ্গে আরও কয়েকটি সমঝোতা হতে পারে: নেতানিয়াহু

১৩

২৮ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা

১৪

নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলে বিক্ষোভ

১৫

গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, মুখে লাগানো ছিল টেপ

১৬

কেমন হলো মেসিবিহীন আর্জেন্টিনার একাদশ

১৭

লেবানন-ইসরায়েল চুক্তি বাস্তবায়নে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

১৮

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

লবণাক্ততায় ফলন নিয়ে শঙ্কা, দীর্ঘমেয়াদি সমাধান চান কৃষকরা

২০
X