স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩, ০৬:৩০ পিএম
আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ০৭:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

২০০ পার করতে পারল না অজিরা

ক্যামেরুন গ্রিনকে ফিরিয়ে ভারতের উল্লাস। ছবি : সংগৃহীত
ক্যামেরুন গ্রিনকে ফিরিয়ে ভারতের উল্লাস। ছবি : সংগৃহীত

আইসিসি ক্রিকেট বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছ অস্ট্রেলিয়া ও ভারত। দুই পরাশক্তির উত্তাপের ম্যাচে স্বাগতিক বোলারদের কাছে নাস্তানাবুদ হয়েছে অস্ট্রেলিয়ান ব্যাটিং লাইনআপ। জাদেজা-কুলদ্বীপ-বুমরাহদের বোলিংয়ে তোপে ২০০ রানের আগেই অলআউট হয়েছে অজিরা।

রোববার (৮ অক্টোবর) চেন্নাইয়ের এম চিদাম্বরাম স্টেডিয়ামে স্বাগতিক ভারতের মুখোমুখি হয় অস্ট্রেলিয়া। ভারতীয় বোলারদের বিরুদ্ধে ৩ বল বাকি থাকতেই ১৯৯ রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া।

চেন্নাইয়ে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ান দলপতির সিদ্ধান্তকে পূর্ণতা দিতে পারেননি ওপেনার মিশেল মার্শ। তৃতীয় ওভারে শূন্য রানে জাসপ্রিত বুমরাহ’র বলে ফিরে যান অজি ওপেনার। দ্বিতীয় উইকেটে ৬৯ রানের জুটি গড়েন ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ। ৪২ রানে কুলদ্বীপ যাদবের হাতে ক্যাচ দিয়ে আউট হন ওয়ার্নার।

দুই ওপেনারের বিদায়ের পর অজি শিবিরে তাণ্ডব চালান রবীন্দ্র জাদেজা। স্টিভ স্মিথকে ৪৬ রানে বোল্ড করেন এই বাঁহাতি স্পিনার। স্মিথের পর লাবুশানে ও অ্যালেক্স ক্যারিকে যথাক্রমে ২৭ ও ০ রানে প্যাভিলিয়নে ফেরত পাঠান জাদেজা। বাঁহাতি স্পিনারের তাণ্ডবে ১১৯ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বসে অস্ট্রেলিয়া। গ্লেন ম্যাক্সওয়েলকে ১৫ রানে বোল্ড করেন কুলদ্বীপ যাদব এবং ক্যামেরুন গ্রিনকে ৮ রানে ফেরান ডানহাতি স্পিনার রবিচন্দ্র অশ্বিন।

অধিনায়ক কামিন্স ও স্টার্ক মিলে চেষ্টা করেন দলের রান সম্মানজনক স্থানে নেওয়ার। কিন্তু বুমরাহকে উড়িয়ে মারতে গিয়ে শ্রেয়াস আইয়ারকে ক্যাচ দিয়ে ফেরেন অজি কাপ্তান। মিচেল স্টার্ক শেষ ব্যাটার হিসেবে ২৮ রানে আউট হন। ভারতের পক্ষে জাদেজা সর্বোচ্চ তিনটি এবং বুমরাহ ও কুলদ্বীপ দুইটি করে উইকেট শিকার করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালের আগে ও মাঝে ঝড় তুলবেন শাকিরা-বিটিএস, দেখে নিন সূচি

স্পেন আগে গোল করলে চ্যাম্পিয়ন হবে কোন দল জানালেন জার্মান কিংবদন্তি

আদালত জামিন দেওয়ায় ক্ষুব্ধ হয়ে স্বামীকে মারধর, কারাগারে স্ত্রী

‘প্রধানমন্ত্রী যে বাংলাদেশ চান মন্ত্রী-এমপিরা সেই রাজনীতিকে ধারণ করছে না’

ক্ষমতায় যাওয়ার জন্য জুলাই সনদকে ইস্যু করতে চায় বিরোধী দল: খোকন

হবিগঞ্জে এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ, থানায় জিডি

টিএসসিতে বিশ্বকাপের খেলা দেখতে এসে প্রাইভেট কার খোয়ালেন দর্শক

যুদ্ধ শুরু হওয়ার পর মোজতবা খামেনির সঙ্গে এখনো সাক্ষাৎ হয়নি: আরাগচি

ফুটবল বিশ্বকাপ : গোল্ডেন বুট-বল-গ্লাভ জয়ের দৌড়ে এগিয়ে যারা

কাশিমপুর কারাগার থেকে পালানো কয়েদি রিম্পা গ্রেপ্তার

১০

বন বিভাগের বিরুদ্ধে ১২০০ কমলা গাছ কাটার অভিযোগ

১১

একই পরিবারের তিন নেতার আওয়ামী লীগ থেকে পদত্যাগ

১২

মাদক ব্যবসার অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলনে কাঁদলেন স্বেচ্ছাসেবক দল নেতা

১৩

ডলার ছেড়ে চীনা মুদ্রার লেনদেন ব্যবস্থায় যোগ দিল লিবিয়া

১৪

বহরে আসছে ২১ নতুন উড়োজাহাজ, আন্তর্জাতিক রুটও বাড়াবে ইউএস–বাংলা

১৫

ইরানের যেকোনো হামলার জবাবে পূর্ণ শক্তি প্রয়োগের হুঁশিয়ারি ইসরায়েলের

১৬

মহিষবোঝাই ভটভটি উল্টে নিহত ২

১৭

মেহেন্দিগঞ্জে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

১৮

স্পেন-আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ কখন, কোথায়? অনলাইনে ‘লাইভ’ দেখবেন যেভাবে

১৯

বিশ্বকাপ ট্রফি সম্পর্কে জানা-অজানা ৫ তথ্য

২০
X