স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩, ০৯:১০ পিএম
আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ১০:২৭ পিএম
অনলাইন সংস্করণ

জোড়া ফিফটিতে জয়ের পথে ভারত

ফিফটি পূরণের পথে লোকেশ রাহুল ও বিরাট কোহলি। ছবি : সংগৃহীত
ফিফটি পূরণের পথে লোকেশ রাহুল ও বিরাট কোহলি। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার ছুঁড়ে দেওয়া ২০০ রানের জবাবে মাত্র ২ রানেই তিন উইকেট হারায় স্বাগতিক ভারত। অজি পেসারদের তাণ্ডবের মধ্যেও বুক চেতিয়ে লড়াই করে গেছেন ভারতীয় সুপারস্টার বিরাট কোহলি ও লোকেশ রাহুল। জোড়া ফিফটিতে ধ্বংসস্তূপ থেকে টিম ইন্ডিয়াকে জয়ের পথে ফিরিয়ে এনেছেন দুই ব্যাটার। রোববার (৮ অক্টোবর) চেন্নাইয়ের এম চিদাম্বরাম স্টেডিয়ামে স্বাগতিক ভারতের ৪৯.৩ ওভারে ১৯৯ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। শুরুতেই টপ অর্ডারের তিন ব্যাটার শূন্য রানে ফিরে যান। তবে জোড়া ফিফটিতে ভারতকে ম্যাচে ফিরিয়েছে কোহলি-রাহুল।

অস্ট্রেলিয়ার ২০০ রানের লক্ষ্যমাত্রায় ব্যাট করতে নেমে জস হ্যাজেলউড ও মিচেল স্টার্কের পেস আগুনে ২ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসে ভারত। চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন ১০০ রানের জুটি গড়ে স্বাগতিকদের ম্যাচে ফিরিয়েছে কোহলি-রাহুল। ক্যারিয়ারে ৬৭তম ফিফটি পূরণ করেন কোহলি। এ ছাড়া রাহুলও ১৬তম ফিফটি তুলে নিয়ে অপরাজিত আছেন।

এর আগে চেন্নাইয়ে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ান দলপতির সিদ্ধান্তকে পূর্ণতা দিতে পারেননি ওপেনার মিশেল মার্শ। তৃতীয় ওভারে শূন্য রানে জাসপ্রিত বুমরাহর বলে ফিরে যান অজি ওপেনার। দ্বিতীয় উইকেটে ৬৯ রানের জুটি গড়েন ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ। ৪২ রানে কুলদ্বীপ যাদবের হাতে ক্যাচ দিয়ে আউট হন ওয়ার্নার।

দুই ওপেনারের বিদায়ের পর অজি শিবিরে তাণ্ডব চালান রবীন্দ্র জাদেজা। স্টিভ স্মিথকে ৪৬ রানে বোল্ড করেন এই বাঁহাতি স্পিনার। স্মিথের পর লাবুশানে ও অ্যালেক্স ক্যারিকে যথাক্রমে ২৭ ও ০ রানে প্যাভিলিয়নে ফেরত পাঠান জাদেজা। বাঁহাতি স্পিনারের তাণ্ডবে ১১৯ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বসে অস্ট্রেলিয়া। গ্লেন ম্যাক্সওয়েলকে ১৫ রানে বোল্ড করেন কুলদ্বীপ যাদব এবং ক্যামেরুন গ্রিনকে ৮ রানে ফেরান ডানহাতি স্পিনার রবিচন্দ্র অশ্বিন।

অধিনায়ক কামিন্স ও স্টার্ক মিলে চেষ্টা করেন দলের রান সম্মানজনক স্থানে নেওয়ার। কিন্তু বুমরাহকে উড়িয়ে মারতে গিয়ে শ্রেয়াস আইয়ারকে ক্যাচ দিয়ে ফেরেন অজি কাপ্তান। মিচেল স্টার্ক শেষ ব্যাটার হিসেবে ২৮ রানে আউট হন। ভারতের পক্ষে জাদেজা সর্বোচ্চ তিনটি এবং বুমরাহ ও কুলদ্বীপ দুইটি করে উইকেট শিকার করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক ব্যারিকেড দিয়ে ডাকাতিরকালে গ্রেপ্তার ২

লিনেকারের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন হ্যারি কেইন

ইতালিতে তিন বাংলাদেশি খুন: বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

শহীদুল্লাহ হল কাণ্ডে প্রতিবাদী কর্মসূচির ডাক দিলেন ভিপি রাত্রী

বিএনপির অফিসে হামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বিশ্বকাপে ক্লিনশিটের ‘ফিফটি’, ইতিহাসে প্রথম দল ব্রাজিল

বাছাইপর্ব ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, যুবকের মৃত্যু

ভেনেজুয়েলার ভূমিকম্প / ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

১০

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

১১

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

১২

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

১৩

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

১৪

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

১৫

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

১৬

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

১৭

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

১৮

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

১৯

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

২০
X