স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ১১:০৮ পিএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ১১:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ইংলিশদের পর ডাচদেরও উড়িয়ে দিল কিউইরা

উইকেট পেয়ে কিউইদের উল্লাস। ছবিঃ আইসিসি।
উইকেট পেয়ে কিউইদের উল্লাস। ছবিঃ আইসিসি।

আইসিসি ওয়ানডে বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের পর নেদারল্যান্ডসকেও উড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ড। প্রতিযোগিতায় নিজেদের দ্বিতীয় ম্যাচে ডাচদের ৯৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে ২০১৯ সালের রানার্সআপ কিউইরা। ব্যাটিংয়ে ৩৬ রানের পাশাপাশি বোলিংয়ে ৫ উইকেট তুলে নিয়ে একাই ডাচদের হারিয়ে দেন কিউই অলরাউন্ডার মিশেল স্যান্টনার।

সোমবার (০৯ অক্টোবর) রাজিব গান্ধী স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩২২ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। জবাবে ৪৬.৩ ওভারে ২২৩ রানেই গুটিয়ে যায় ডাচরা।

বিশ্বকাপের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে বোনাস পয়েন্ট তুলে নিয়েছিল কিউইরা। এবার অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ নেদারল্যান্ডসকেও ৯৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে ব্ল্যাক ক্যাপসরা।

৩২৩ রানের পাহাড়সম লক্ষ্যমাত্রার জবাব দিতে নেমে ৪৬.৩ ওভারে ২২৩ রানে গুটিয়ে যায় বাছাইপর্ব খেলে আসা নেদারল্যান্ডস। ওয়ানডাউনে নেমে ৬৯ রানের ইনিংস খেলেন কলিন আকারম্যান। মিডল অর্ডারের তেজা নিদামানুরু ২১, স্কট এডওয়ার্ড ৩০ ও সাইব্রান্ট এলগেলব্রেচ্ট ২৯ রান করেন। ব্ল্যাকক্যাপস স্পিনার মিশেল স্যান্টনার ৫৯ রানের বিনিময়ে ৫টি এবং ম্যাট হেনরি ৩টি উইকেট শিকার করেন।

এর আগে হায়দরাবাদে টস হেরে ব্যাটিং করতে নামে নিউজিল্যান্ড। ওপেনিং জুটিতে ৬৭ রান তুলে ফেলে দুই ব্ল্যাক ক্যাপস ওপেনার ডেভন কনওয়ে ও উইল ইয়ং। ৩২ রানে ফিরে যান কনওয়ে। উইল ইয়ং ও রাচিন রবীন্দ্র ৭৭ রানের জুটি গড়ে কিউইদের এগিয়ে দেন। সাত চার ও দুই ছক্কায় ৭০ রানে সাজঘরে ফেরেন ইয়ং।

ইংলিশদের বিপক্ষে সেঞ্চুরি পাওয়া রাচিন ফিফটি তুলেই সাজঘরে ফিরে যান। ৫১ বলে ৫১ রানের দুর্দান্ত এক ইনিংস উপহার দেন কিউই অলরাউন্ডার। ফিফটি তুলে নেন অধিনায়ক টম ল্যাথামও। ৫৭ রানের ক্যামিও খেলেন ব্ল্যাক ক্যাপস কাপ্তান। এ ছাড়া ড্যারেল মিশেল ৪৮ ও মিশেল স্যান্টনার শেষদিকে ১৭ বলে ৩৬ রানের ঝোড়ো ইনিংস খেললে ৩২২ রানে থামে নিউজিল্যান্ড।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম সন্দেহে আরও ৬ জনের মৃত্যু

সিঁথি সাহার কণ্ঠ, অলংকারের নাচে মাতাচ্ছে ‘বসন্তের কোকিল’

বাজেটে বৈষম্যের শিকার বরিশালবাসী: আলাল  

বিশ্বকাপের মাঝেই বড় সুখবর পেল বাংলাদেশ

মালয়েশিয়ায় ৪ মাস ধরে বেতনহীন ১০৭ বাংলাদেশি শ্রমিক

দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালাল আসামি

আমি প্রথম ‘বলির পাঁঠা’ হতে পারি, কিন্তু শেষ নই : মাহফুজ

বিশ্বকাপের নকআউটে ২৮ দল; ১২ দেশের বিদায়, অপেক্ষায় যারা

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি প্রতি ১০০০ টাকা ট্যাক্স!

নামাজে তাকবিরে তাহরিমায় হাত তোলার সঠিক সময় কোনটি?

১০

সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন ইরানের ডিফেন্ডার

১১

পাগলা মসজিদে ৩ ঘণ্টায় মিলল ১০ কোটি টাকা, এখনো চলছে গণনা

১২

ভিজিটর ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র  

১৩

ইউরোপে তীব্র তাপে জীবন বিপর্যস্ত, বেড়েছে সৌরবিদ্যুৎ উৎপাদন

১৪

‘বাংলাদেশ ফার্স্ট’, সব অর্জন দেশের মানুষের জন্য: সংসদে প্রধানমন্ত্রী

১৫

ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার বলি যদি দেশের ক্রিকেট হয়, তবে দেশপ্রেম কোথায়?

১৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত

১৭

যুক্তরাষ্ট্র / প্রথমবার বিদ্যুৎ উৎপাদনে কয়লাকে টপকাল সৌরশক্তি

১৮

পরিবার নেয়নি অন্তরের লাশ, দূর সম্পর্কের চাচাতো ভাইয়ের হাতে দিল পুলিশ

১৯

সৌদিতে কয়েক টন মাদকদ্রব্য জব্দ

২০
X