শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৩, ০১:৩১ পিএম
আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ০১:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

দিল্লিতে আফগানিস্তানের মুখোমুখি ভারত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে কিছুক্ষণ পর মাঠে নামছে স্বাগতিক ভারত। প্রতিযোগিতায় এবার তাদের প্রতিপক্ষ বাংলাদেশের কাছে উড়ে যাওয়া আফগানিস্তান। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত জয়ের পর ফুরফুরে মেজাজে থাকা টিম ইন্ডিয়ার লক্ষ্য আফগানদের হারিয়ে জয়রথ অব্যাহত রাখা।

বুধবার (১১ অক্টোবর) দুপুর আড়াইটায় দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে আয়োজক দেশ ভারতের বিপক্ষে মাঠে নামবে আফগানিস্তান।

চেন্নাইয়ের স্পিন সহায়ক উইকেটে অস্ট্রেলিয়াকে মাত্র ১৯৯ রানে গুঁড়িয়ে দিয়েছিল ভারত। এ টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ভালো না হলেও বিরাট কোহলি ও লোকেশ রাহুলের বিধ্বংসী ব্যাটিংয়ে ৬ উইকেটের জয় পায় ভারত। দিল্লির অরুন জেটলির উইকেট একেবারে ব্যাটিং স্বর্গ। এ মাঠে বিশ্বকাপের সর্বোচ্চ ৪২৮ রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা।

জবাব দিতে নেমে শ্রীলঙ্কাও ৩২৬ রান করেছিল। চার দিন আগে যে মাঠে সাড়ে সাতশর ওপরে রান উঠেছিল, আজও সেখানে রান উৎসবই হবে। শুভমান গিল ডেঙ্গু থেকে সেরে না ওঠায় আজও ওপেন করতে নামবেন ইশান কিশান।

ম্যাচে পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আফগান অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি বলেন, ‘এরকম কঠিন ম্যাচ পরিস্থিতিতে কীভাবে চাপ সামলে ভালো খেলতে হয় সেই দীক্ষা দিয়ে চলেছেন তিনি। আপনি যখন স্বাগতিক দেশের বিপক্ষে খেলবেন দর্শকদের চাপ অনুভব করবেন। ভারতে সেই চাপটা আরও বেশি। তবে দর্শকভরা স্টেডিয়ামে আমরা খেলে অভ্যস্ত। আমরা ম্যাচে মনোযোগ দিতে চাই বাকি বিষয়গুলোতে নয়।’

২০১৯ বিশ্বকাপে ভারত ১১ রানে হারিয়েছিল আফগানিস্তানকে। ২০১৮ সালে দুবাইয়ে এশিয়া কাপে টাই হয়েছিল দু’দলের ম্যাচ। আফগানিস্তানের ২৫২ রানের জবাবে ২৫২ রানে অলআউট হয়েছিল ভারত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ জুলাই / আজকের নামাজের সময়সূচি

বিদ্যুৎহীন রাঙামাটি শহর

রাতে খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত, চরম দুর্ভোগে মানুষ

দক্ষিণ লেবাননের প্রথম ‘পাইলট জোন’ ছাড়তে যাচ্ছে ইসরায়েল

সেমিফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ কে?

বিশ্বকাপে ব্রাজিল-জার্মানির পর যে রেকর্ড গড়ল ফ্রান্স

বিশ্বকাপে প্রথমবার দুই ফুটবলারের ৮ গোল, মেসি-এমবাপ্পের অনন্য রেকর্ড

৩৪ ম্যাচ পর যে স্বাদ পেল মরক্কো

পদবি বদলেছেন নেতানিয়াহুর ছেলে, দাবি ইসরায়েলি গণমাধ্যমের  

মরক্কোর হৃদয় ভেঙে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স

১০

এমবাপ্পের পর দেম্বেলের গোল, ২–০ গোলে এগিয়ে সেমিফাইনালের দ্বারপ্রান্তে ফ্রান্স

১১

গোল করে ফ্রান্সকে এগিয়ে দিয়ে খলনায়ক থেকে নায়কের ভূমিকায় এমবাপ্পে

১২

মেসিকে নিয়ে আনন্দিত ইয়ামাল, পেছনে কী কারণ?

১৩

বাঁশখালীতে ভয়াবহ পরিস্থিতি, খাদ্য ও বিশুদ্ধ পানির জন্য হাহাকার

১৪

এমবাপ্পের পেনাল্টি ঠেকিয়ে নায়ক বুনো

১৫

মন্ত্রণালয়ে নির্দেশনা না মেনে তারাগঞ্জের স্কুলগুলোতে এডহক কমিটি

১৬

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের দায়িত্বে এক দেশের তিন রেফারি

১৭

মরক্কোর বিপক্ষে বড় তারকাকে ছাড়াই ফ্রান্সের একাদশ ঘোষণা

১৮

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, নিরাপদে আছেন নাসীরুদ্দীন পাটওয়ারী  

১৯

জ্যারেল কোয়ানসাকে ২ ম্যাচের জন্য নিষিদ্ধ করল ফিফা

২০
X