স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩, ০৪:২১ এএম
অনলাইন সংস্করণ

রোহিতের রেকর্ডের রাতে ভারতের দাপুটে জয়

রোহিত ঝড়েই উড়ে গেল আফগানরা। ছবি: সংগৃহীত
রোহিত ঝড়েই উড়ে গেল আফগানরা। ছবি: সংগৃহীত

ভারত অধিনায়ক রোহিত শর্মার মধ্যে বিশ্বকাপ আসলেই যেন অন্য রূপে ভর করে। ২০১৯ বিশ্বকাপের সর্বোচ্চ রানের মালিক প্রথম ম্যাচে নিস্প্রভ থাকার পর আফগানিস্তানের বিপক্ষে ফিরলেন পুরোনো হিটম্যান রূপে। রোহিত বুধবার (১১ অক্টোবর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে নিজের করে নিলেন আরও একগুচ্ছ রেকর্ড। বিশ্বকাপে সবচেয়ে বেশি সেঞ্চুরি, আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা, বিশ্বকাপে ভারতের দ্রুততম সেঞ্চুরি—প্রত্যেকটি রেকর্ড এখন ভারতের হিটম্যানের।

ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ইনিংসের মালিকের রেকর্ডের দিনে স্রেফ উড়ে গেছে প্রতিপক্ষ আফগানিস্তান। প্রথমে ব্যাটিং নিয়ে ৮ উইকেটে ২৭২ রান করেছিল আফগানরা। রোহিত-ঝড়ে রানটা ১৫ ওভার ও ৮ উইকেট হাতে রেখে টপকে গিয়ে এবারের বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় পেয়েছে টপ ফেভারিট ভারত।

রানতাড়ায় শুরু থেকেই ভারতীয় অধিনায়ক রোহিত ছিলেন খুনে মেজাজে। মারকাটারি ব্যাটিংয়ে তিনি ৫০ ওভারের ম্যাচকেও যেন টি-টোয়েন্টি ম্যাচে পরিণত করেন! ৩০ বলে ফিফটি হাঁকানোর পর তিনি সেঞ্চুরি পূর্ণ করেছেন মাত্র ৬৩ বলে। ফলে মাত্র ১০ ওভারেই কোনো উইকেট না হারিয়ে ভারত তোলে ৯৪ রান। একদিকে রোহিত মারমুখী মেজাজে, অন্যপ্রান্তে ইশান কিষাণ খেলেছেন ধীরস্থির ইনিংস। তাদের ওপেনিং জুটি ভাঙে ১৫৬ রানে। ইশান কিষাণ অল্পের জন্য অর্ধশতক হাতছাড়া করেছেন।

রশিদ খানের করা গুগলি বলটিকে স্কুপ করতে গিয়ে ইব্রাহিম জাদরানের হাতে ক্যাচ দিয়েছেন তিনি। এর আগে ৪৭ বলে ৫টি চার ও দুই ছক্কায় কিষাণ করেছেন ৪৭ রান। ১৮.৫ ওভারেই ১৫৬ রান করা ভারতের জন্য ম্যাচ জেতাটা কোনো বিষয়ই ছিল না। কেননা সেঞ্চুরি হাঁকানো রোহিতের ব্যাটের ধার যে তখনও কমেনি। এদিন তিনিও আউট হয়েছেন রশিদের বলে। তবে রশিদ এর আগে বোলিংয়ে আসলেন না— তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। কারণ আক্রমণে থাকা মুজিব-উর-রহমান, ফজলহক ফারুকি ও নাভিন-উল হকদের বল একের পর এক সীমানাছাড়া করেছেন রোহিত।

২৬তম ওভারে আফগান লেগ-স্পিনারের বলে সুইপ করতে গিয়ে স্টাম্প উপড়ে যায় রোহিতের। এর আগে তিনি ১৬টি চার ও পাঁচটি ছক্কায় ভারত অধিনায়ক ১৩১ রানের (৮৪ বল) ইনিংস খেলেন। তিনি এখন বিশ্বকাপের সর্বোচ্চ ৭টি সেঞ্চুরির মালিক। যার মাধ্যমে তিনি ছাড়িয়ে গেলেন স্বদেশি কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে। এছাড়া ছয়ের দিক থেকে টপকে গেছেন ক্রিস গেইলকে। এতদিন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে গেইলের সর্বোচ্চ ৫৫৩টি ছয়ের রেকর্ড ছিল।

রোহিত ফিরলেও ভারতের জন্য চিন্তার কোনো সুযোগই ছিল না। ক্রিজে নামা কোহলি ও শ্রেয়াস আইয়াররা বাকি পথ সামলেছেন ঠাণ্ডা মাথায়। ৬টি চারের বাউন্ডারিতে কোহলি ৫৫ (৫৬ বল) এবং একটি করে চার-ছক্কায় আইয়ার ২৫ রান (২৩ বল) করেছেন।

এর আগে টস জিতে আগে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৩২ রান সংগ্রহ করে আফগানিস্তান। ৭ম ওভারে ইব্রাহিম জাদরানকে ২১ রানে ফেরান বুমরাহ। দলীয় ৬৩ রানের মাথায় গুরবাজ ও রহমত শাহকে হারিয়ে চাপে পড়ে আফগানরা। চতুর্থ উইকেট জুটিতে ১২১ রান যোগ করেন অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি ও আজমতউল্লাহ ওমরজাই। দলীয় ১৮৪ রানে এ জুটি ভাঙেন পেস অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। ২টি চার ও ৪টি ছক্কায় ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটিতে ৬২ রানে ফেরেন আজমাতুল্লাহ।

বিপদের মাঝে বুক চেতিয়ে লড়াই চালিয়ে যান আফগান অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি। ক্যারিয়ারের ১৭তম ফিফটি তুলে ৮০ রানে সাজঘরে ফেরেন বাঁহাতি এই ব্যাটার। বাঁহাতি চায়নাম্যান কুলদ্বীপ যাদব লেগ বিফোরের ফাঁদে ফেলেন আফগান অধিনায়ককে। ৪ রানের ব্যবধানে নাজিবুল্লাহ জাদরানকে ফেরান বুমরাহ। মোহাম্মদ নবীকেও ১৯ রানে ফেরান ভারতীয় পেসার। শেষের দিকে রশিদ-মুজিব দৃঢ়তায় ২৭২ রানের পুঁজি পায় আফগানিস্তান।

ভারতের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন জাসপ্রীত বুমরাহ। ৩টি উইকেট শিকার নেন হার্দিক পান্ডিয়া। এছাড়া কুলদ্বীপ যাদব ও শার্দুল ঠাকুর একটি করে উইকেট শিকার করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা জামায়াত এমপির

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

১০

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

১১

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

১২

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

১৩

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

১৪

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

১৫

টাঙ্গাইলে গ্যাস লাইনে ফাটল, উত্তরবঙ্গে গ্যাস সরবরাহ বন্ধ

১৬

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

১৭

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তের নির্দেশ হাইকোর্টের

১৮

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

১৯

নিম্ন আদালতে জামিন পেয়ে আইভী বললেন  / ‘আল্লাহ আছেন, নির্দোষ হয়েও আজ আমি অপরাধী’

২০
X