স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৩, ০৩:৫০ পিএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ০৪:৪২ পিএম
অনলাইন সংস্করণ

চরম ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

ব্যর্থ হয়ে ফিরে যাচ্ছেন টাইগার ব্যাটার। ছবি : সংগৃহীত
ব্যর্থ হয়ে ফিরে যাচ্ছেন টাইগার ব্যাটার। ছবি : সংগৃহীত

ভারতে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমখি হয়েছে বাংলাদেশ। কিউইদের বিপক্ষে প্রথমে ব্যাটিং করতে নেমে টপ অর্ডারের চার ব্যাটারকে হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ।

শুক্রবার (১৩ অক্টোবর) চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে টস হেরে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। মাত্র ৫৬ রানেই লিটন, তামিম, মিরাজ ও শান্তকে হারিয়েছে টাইগাররা।

ইনিংস উদ্বোধন করতে এসে কিউই পেসার ট্রেন্ট বোল্টের প্রথম বলে ছক্কা মারতে গিয়ে ফাইন লেগে ম্যাট হেনরির হাতে ধরা পড়েন লিটন দাস। স্কোর বোর্ডে কোনো রান যোগ করার আগেই আউট হয়ে যান ২৯ বছরে পাওয়া দেওয়া ‘বার্থডে বয়’ লিটন। আরেক ওপেনার তানজিদ তামিমও বেশিদূর এগোতে পারলেন না। লকি ফার্গুসনের বলে ফ্লিক করতে কনওয়ের হাতে ক্যাচ দিয়ে ১৬ রানে থামেন বাঁহাতি এই ওপেনার।

তামিমের বিদায়ের পর অউট হন ওয়ানডাউনে নামা মিরাজ। লিটন দাসের মতো ছক্কা হাঁকাতে গিয়ে ডিপ ফাইন লেগে ম্যাট হ্যানরির হাতে ধরা পড়েন মিরাজ। আউট হওয়ার আগে ৪৬ বলে ৩০ রান করেছেন এই অলরাউন্ডার। মিরাজের বিদায়ের পর নাজমুল হোসেন শান্তকেও হারিয়ে ফেলেছে বাংলাদেশ। সেই সঙ্গে দলীয় ৫৬ রান তুলতেই টপ অর্ডারের চার ব্যাটারকে হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ।

শেষ খবর পাওয়া পর্যন্ত ১৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ৭৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। সাকিব ২ এবং মুশফিক ১৭ রানে ক্রিজে আছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোচ আনচেলত্তির বার্তায় বিরতির পর নতুন রূপে ফিরে ব্রাজিল

অপপ্রচার ও নোংরা রাজনীতির বিরুদ্ধে সাভারে যুবদলের শোডাউন

মাদক মামলা / ভাগনের সাজার রায় শুনে এজলাসে স্ট্রোকে মামার মৃত্যু

চার বছরে পদ্মা সেতুর টোল আদায় ৩৪২৯ কোটি টাকা

জেসিআই ঢাকা ইস্ট ২০২৬ সালের জন্য সালমা আক্তার হীরা প্রেসিডেন্ট নির্বাচিত

সন্ত্রাসবিরোধী আইনে কৃষকলীগ নেতা গ্রেপ্তার

বুধবার থেকে কার্যকর হবে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলাকে নির্লজ্জ আগ্রাসন বলল ভারত

সীমান্তে নিহত মুজিবের স্ত্রীকে ৮০০ টাকা সহায়তা, নাসীরুদ্দীন-সারজিসের প্রতি ক্ষোভ

চট্টগ্রাম-৪ আসনে পুনরায় ভোট কিনা, রায়ের কপি দেখে সিদ্ধান্ত নেবে ইসি

১০

দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় অপপ্রচারের শিকার ইউএনও

১১

আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতায় হাবিপ্রবির ৪ শিক্ষার্থীর পদক জয়

১২

সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস

১৩

ইউসিবিতে শফিকুর রহমান ও রীদওয়ানুল হকের পদোন্নতি

১৪

তিস্তা মহাপরিকল্পনায় অন্য কোনো দেশের কনসার্নের সুযোগ নেই: তথ্য উপদেষ্টা

১৫

কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান

১৬

বনের জমি উদ্ধারে গিয়ে দখলদারের হামলায় রেঞ্জারসহ আহত ১৬

১৭

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অচল, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

১৮

সাতক্ষীরায় কৃষি ব্যাংকের ঋণ বিতরণে অনিয়মের অভিযোগ

১৯

শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

২০
X