স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০৩:২৬ পিএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ০৩:২৭ পিএম
অনলাইন সংস্করণ

কিউইদের বিপক্ষে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

টসের সময় দু’দলের অধিনায়ক। ছবি : সংগৃহীত
টসের সময় দু’দলের অধিনায়ক। ছবি : সংগৃহীত

নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। গোহাটির ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড, ফলে প্রথমে ফিল্ডিংয়ে নামছে নিগার সুলতানার দল।

ইংল্যান্ডের বিপক্ষে সাম্প্রতিক ম্যাচে জয়ের খুব কাছাকাছি গিয়েও পরাজিত হয়েছিল বাংলাদেশ। বিতর্কিত তৃতীয় আম্পায়ার সিদ্ধান্ত নিয়ে এখনো চলছে আলোচনা। এবার সেই হতাশা ঝেড়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়েই মাঠে নামছে লাল-সবুজরা। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি।

পূর্বের ম্যাচ থেকে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ দল। পেসার মারুফা আক্তার চোট কাটিয়ে ফিরে দলের ভরসা বাড়িয়েছেন। এছাড়া একাদশে সুযোগ পেয়েছেন নিশিতা আক্তার নিশি।

বাংলাদেশ একাদশ : রুবাইয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক ও উইকেটরক্ষক), সোবানা মোস্তারি, সুমাইয়া আক্তার, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার ও নিশিতা আক্তার নিশি।

নিউজিল্যান্ড একাদশ : সুজি বেটস, জর্জিয়া প্লিমার, অ্যামেলিয়া কের, সোফি ডিভাইন (অধিনায়ক), ব্রুকি হ্যালিডে, ম্যাডি গ্রিন, ইসাবেলা গেজ (উইকেটরক্ষক), জেস কের, লিয়া তাহুহু, ইডেন কার্সন ও রোজমেরি মাইর।

এ ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশ দলের সামনে। দুই ম্যাচে এক জয়ে টাইগ্রেসদের অবস্থান মাঝামাঝি, অন্যদিকে নিউজিল্যান্ড এখনো জয়শূন্য। জয় পেলে নেট রান রেটে এগিয়ে টেবিলের চারে উঠবে বাংলাদেশ।

এখন পর্যন্ত মুখোমুখি পাঁচ ওয়ানডেতে কোনো জয় পায়নি নিগার সুলতানারা। তবে এবারের আসরে পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাসে উজ্জীবিত বাংলাদেশ নারী দল এবার ইতিহাস গড়ার লক্ষ্যেই মাঠে নামছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১০

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১১

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১২

এনসিপির ফল উৎসবে হামলা

১৩

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১৪

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১৫

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১৬

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

১৮

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

১৯

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

২০
X