বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩, ০৪:১৭ পিএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ০৫:১৯ পিএম
অনলাইন সংস্করণ

বাবর-রিজওয়ানে একশ পার পাকিস্তানের

মোহাম্মদ রিজওয়ান (বাঁয়ে) ও বাবর আজম। ছবি : সংগৃহীত
মোহাম্মদ রিজওয়ান (বাঁয়ে) ও বাবর আজম। ছবি : সংগৃহীত

বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে ভারতের বিপক্ষে দারুণ সূচনা পেয়েছিল পাকিস্তান। ৪১ রানের মাথায় বিদায় নেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান আব্দুল্লাহ শফিক। কিছুক্ষণ পরেই ফিরে যান আরেক ওপেনার ইমাম-উল-হকও। দ্রুত দুই উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ ভারত নিলেও বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে একশো রান পার করেছে পাকিস্তান।

শনিবার (১৪ অক্টোবর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে চিরপ্রতিদ্বন্দ্বীদের ব্যাটিংয়ে পাঠান ভারত অধিনায়ক রোহিত শর্মা। উদ্বোধনী জুটিকে হারিয়ে অধিনায়ক বাবর ও উইকেটকিপার ব্যাটার রিজওয়ানের ব্যাটে দলীয় শতরান অতিক্রম করেছে পাকিস্তান।

ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করেছিলেন পাকিস্তানের দুই ওপেনার আব্দুল্লাহ শফিক ও ইমাম-উল-হক। তবে এরপরই ঘটে ছন্দপতন। ৮ম ওভারের শেষ বলে আব্দুল্লাহ শফিককে লেগ বিফোরের ফাঁদে ফেললেন মোহাম্মদ সিরাজ। ক্রিজ ছাড়ার আগে ২৪ বলে ৩ বাউন্ডারিতে ২০ রান করেন আগের ম্যাচে সেঞ্চুরি হাঁকানো শফিক।

এরপর আর বেশিক্ষণ টিকতে পারেননি ইমাম-উল-হকও। এই ওপেনার গত দুই ম্যাচে রান পাননি। তবে আজ শুরুটা দারুণ করেছিলেন। কিন্তু উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারলেন না। হার্দিকের অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট ছুঁয়ে উইকেটের পেছনে ধরা পড়েছেন।

ইমামের পর উইকেটে এসেছেন রিজওয়ান। এই উইকেটকিপার ব্যাটারও ফিরতে পারতেন দ্রুতই। রবীন্দ্র জাদেজার বলে লেগ বিফোরের ফাঁদে পড়েছিলেন তিনি। তবে রিভিউ নিয়ে বেঁচে গেছেন পাকিস্তান কিপার। শেষ খবর পাওয়া পর্যন্ত।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X