স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩, ০৮:৩৫ পিএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ০৮:৪০ পিএম
অনলাইন সংস্করণ

রোহিত ঝড়ে উড়ে গেল পাকিস্তান

ভারত অধিনায়ক রোহিত শর্মা। ছবি : সংগৃহীত
ভারত অধিনায়ক রোহিত শর্মা। ছবি : সংগৃহীত

২০২৩ বিশ্বকাপের হাইভোল্টেজ লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে পাত্তায় পেল না পাকিস্তান। বোলারদের দাপটের পর রোহিত শর্মার ব্যাটিং তাণ্ডবে বাবর বাহিনীকে ৭ উইকেটে উড়িয়ে দিয়েছে আয়োজকরা।

শনিবার (১৪ অক্টোবর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ব্যাটিং ব্যর্থতায় ৪২.৫ ওভারে ১৯১ রানে গুটিয়ে যায় পাকিস্তান। জবাবে রোহিত শর্মার ঝড়ো ৮৬ রানের ইনিংসে ১৯.৩ ওভার হাতে রেখে ৭ উইকেটের জয় পেয়েছে ভারত।

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ১৯২ রানের জবাব দিতে নেমে ওপেনিং জুটিতে ২৩ রান সংগ্রহ করে ভারত। দুই ম্যাচ পর মাঠে ফেরা শুভমান গিল ১১ বলে ৪টি চারে ১৬ রানে আউট হন। ভারতীয় ব্যাটিং তারকা বিরাট কোহলিও বেশিক্ষণ টিকতে পারেননি। তিনিও ১৬ রানে হাসান আলির বলে নওয়াজকে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান। অধিনায়ক রোহিত শর্মা ৬টি চার ও ছক্কায় ৬৩ বলে ৮৬ রানের ক্যামিও খেলেন। শ্রেয়াস আইয়ারও ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি তুলে ৫৩ রানে অপরাজিত থাকেন। পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদি সর্বোচ্চ ২টি উইকেট শিকার করেন।

এর আগে টস হেরে ইনিংস উদ্বোধন করতে প্রথম উইকেটে ৪১ রান সংগ্রহ করে দুই পাকিস্তানি ওপেনার আব্দুল্লাহ শফিক ও ইমাম-উল-হক। ২০ রানে আউট হন শ্রীলঙ্কার বিপক্ষে শতক হাঁকানো শফিক। ৩৬ রানে হার্দিকের বলে ফিরে যান ইমাম। তৃতীয় উইকেটে ৮২ রানের জুটি গড়েন রিজওয়ান ও বাবর। দলীয় ১৫৫ রানে ২৯তম ফিফটিতে ৫০ রানে আউট হন পাকিস্তান অধিনায়ক।

বাবরের বিদায়ের পর পাকিস্তান ইনিংসে আচমকা ঝড় বইয়ে দেন ভারতীয় বোলাররা। ১৫৫/২ থেকে ১৯১; মাত্র ৩৬ রানে শেষ ৮ উইকেট হারায় পাকিস্তান। এরমধ্যে রিজওয়ান ৪৯ রানে বোল্ড হন বমুরাহ’র বলে। এ ছাড়া পেসার হাসান আলি ছাড়া বাকিরা দুই অঙ্কের ঘরে পৌঁছাতে ব্যর্থ হন। বুমরাহ, সিরাজ, হার্দিক, কুলদ্বীপ ও রবীন্দ্র জাদেজার তাণ্ডবে ৪২.৫ ওভারে ১৯১ রানে গুটিয়ে যায় পাকিস্তান। প্রত্যেকে দুটি করে উইকেট শিকার করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

১০

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

১১

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

১২

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

১৩

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১৪

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১৫

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১৬

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৭

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৮

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৯

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

২০
X