স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩, ০৯:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

তিন দিন বিশ্রাম পেল বাংলাদেশ দল

বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে বিধ্বস্ত হয় বাংলাদেশ। আগামী ১৯ তারিখে পরবর্তী ম্যাচ স্বাগতিক ভারতের বিপক্ষে মহারাষ্ট্রের পুনেতে খেলবে সাকিবরা। সেই ম্যাচের জন্য আইসিসির ভাড়া করা বিমানে বিকেল ৪টায় পুনেতে পৌঁছান টাইগাররা। তবে চতুর্থ ম্যাচের আগে ৩ দিন ছুটি পাচ্ছে সাকিব বাহিনী।

শনিবার (১৪ অক্টোবর) দুপুরে চেন্নাই থেকে বিমানের ফ্লাইটে মহারাষ্ট্র প্রদেশের পুনেতে এসে পৌঁছেছে বাংলাদেশ দল।

গতকাল চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে ব্ল্যাকক্যাপসদের কাছে ৮ উইকেটে হেরে যায় বাংলাদেশ। বড় প্রতিযোগিতায় টাইগার ক্রিকেটারদের ঐচ্ছিক অনুশীলন রাখা হয়। তা ছাড়া ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুই হারের পর ক্রিকেটারদের শরীর মন ক্লান্ত হয়ে পড়েছে। আর তাই তো রোহিতদের বিপক্ষে ম্যাচের আগে পুনেতে ৩ দিনের ছুটি দেওয়া হয়েছে তাদের।

চেন্নাই থেকে দীর্ঘপথ ভ্রমণ করায় শনি, রবি ও সোমবার ছুটি দেওয়া হয়েছে বাংলাদেশ দলের। আগামী বৃহস্পতিবার অনুষ্ঠেয় ম্যাচের আগে পুনেতে দুদিন অনুশীলন করবেন সাকিবরা।

টাইগারদের সহকারী কোচ নিক পোথাস বিশ্রামের প্রয়োজনীয়তা জানিয়ে বলেন, ‘আমাদের এখন খুব ভালো বিশ্রাম দরকার। বিশ্বকাপে মুশকিল হলো একটার পর একটা ম্যাচ দ্রুতই চলে আসে। তা ছাড়া প্রত্যেকটি ম্যাচ অনেক চাপের। আমাদের শক্তি অনেক শুষে নেয়। একটা চক্রের ভেতর পড়ে যেতে হয়। অনুশীলন করলে ফল মিলবে মনে হলেও আসলে তা না। আমাদের ক্রিকেটারদের শারীরিক ও মানসিক বিশ্রাম প্রয়োজন। সতেজ হয়ে আমরা ভারতের ম্যাচের জন্য প্রস্তুত হবো।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১০

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১১

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১২

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৩

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

১৪

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

১৫

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

১৬

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

১৭

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

১৮

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

১৯

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

২০
X