স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩, ০৯:১৯ এএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ১০:১৬ এএম
অনলাইন সংস্করণ

বাকি ছয় ম্যাচ জয়ের আশা মুস্তাফিজের

মুস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত
মুস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত

ভারতে অনুষ্ঠিত দশ দলের ২০২৩ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে প্রত্যেকটি দল খেলবে দশটি করে ম্যাচ। এরমধ্যে নিজেদের ৯ ম্যাচের মধ্যে ইতোমধ্যে বাংলাদেশ দল ৩ ম্যাচ শেষ করেছে। যেখানে একটি জয় এবং পরপর দুই ম্যাচে হার দেখতে হয়েছে টাইগারদের। শুক্রবার (১৩ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে চেন্নাইয়ের চিদাম্বারাম স্টেডিয়ামে মুখোমুখি হয় বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ম্যাচটিতে ৮ উইকেটের বড় জয় পায় কিউইরা। এর আগে ইংল্যান্ডের বিপক্ষেও ১৩৭ রানের বড় হার দেখেছিল সাকিব আল হাসানের দল। তবে বড় দুই পরাজয়ের পরেও আশা দেখছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর মিডিয়া আনুষ্ঠানিকতায় কথা বলতে আসেন বাংলাদেশের এই তারকা পেসার। ম্যাচ শেষে মিডিয়া জোনে মুস্তাফিজ বলেন, ‘এখন অসম্ভব কিছু নয়। আমরা তো ছয়টা ছয়টাই জিততে পারি। ফলে বেশি আফসোস করলে হবে না। হাতে এখনও আমাদের ছয়টা ম্যাচ আছে।’

কাটারের জন্য বিখ্যাত বাংলাদেশি এই পেসার আরও বলেন, ‘আমরা ভালো করতে চাই। সেজন্য সুযোগ খুঁজছি। কী করলে আমরা ভালো করতে পারবো সেই চেষ্টাও করছি।’

নিউজিল্যান্ডের ম্যাচ নিয়ে মুস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা পেসাররা শুরুতে ভালো করেছিলাম। যদি আরও ৩০ রান বেশি হতো, তাহলে ওরা আরও বেশি ঝুঁকি নিয়ে খেলতো। আর তাতে আমাদের জন্য সুযোগ তৈরি হতো।’

ব্যাটাররা ভালো সংগ্রহ এনে দিতে পারছেন না বোলারদের। ধারাবাহিক ব্যর্থ সতীর্থ ব্যাটারদের নিয়ে আশাবাদী মুস্তাফিজ, ‘আশা করি ব্যাটারদের ভালো দিন আসছে।’ তাসকিন আহমেদ এখনো নিজেকে মেলে ধরতে পারেননি যথার্থভাবে। মুস্তাফিজ পাশে থাকছেন তাসকিনের, ‘সে তো খারাপ করছে না। ভালো-খারাপ মিলিয়েই হয়। কিছু সময় চাইলেই বোলিং করলে উইকেট পাবেন। কিছু সময় আল্লাহ-বিল্লাহ করলেও পাচ্ছেন না!’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটে আবাসন খাতের গুরুত্বপূর্ণ দাবি উপেক্ষিত, ফ্ল্যাটের দাম আরও বৃদ্ধির আশঙ্কা

খান স্যারের কোচিং সেন্টারে হামলায় নেতৃত্ব দেওয়া তরুণের অস্বাভাবিক মৃত্যু

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

ফরিদপুরে উপজেলা যুবলীগ সভাপতি গ্রেপ্তার

একসঙ্গে কতটা লিচু খেলে বিপদ হতে পারে? যা বলছেন বিশেষজ্ঞ

‘স্বাস্থ্যসেবার আজ ও আগামী’ শীর্ষক সভা অনুষ্ঠিত

হাসপাতালের লাইসেন্স বাতিলে ‘আমার ফাঁসি হয়েছে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

সর্বকালের সবচেয়ে ‘সমালোচিত’ বিশ্বকাপের সাক্ষী হচ্ছে বিশ্ব?

এভারেস্টজয়ী নুরুননাহারকে পূবালী ব্যাংকের সংবর্ধনা

সাংবাদিকদের প্রতি ইসলামী আন্দোলনের বিশেষ আহ্বান

১০

তদন্তে মিলল জামায়াত নেতার চাঁদাবাজির অভিযোগ

১১

আবারও ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

১২

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও ইউনিলিভারের যৌথ উদ্যোগে করপোরেট সেশন

১৩

শিক্ষক, গবেষক তৈরির লক্ষ্যে ড্যাফোডিলে টিএএফ ও অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের আবেদন শুরু

১৪

কোটি টাকা নিয়ে ঘোরার অভিযোগ / মন্ত্রী সাহেবকে জিজ্ঞেস করেন ‘প্রুফটা দেখাতে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

১৫

ইসলামী ব্যাংকের জন্য নিরপেক্ষ বোর্ড গঠনের প্রচেষ্টা চলছে : নতুন প্রশাসক

১৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তির বিরুদ্ধে তেহরানে বিক্ষোভ

১৭

ঘুরে দাঁড়াবে ব্রাজিল বিশ্বাস কাকার

১৮

শরীর খারাপে কতটা নিখুঁত প্রেসক্রিপশন দেয় এআই? গবেষণায় যা দেখা গেল

১৯

সন্তান জন্মের হার কমার নেপথ্যে কি স্মার্টফোন দায়ী? গবেষণায় চাঞ্চল্যকর দাবি

২০
X