স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩, ০৩:৪৭ পিএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ০৪:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

গুরবাজ ঝড়ে ১৩ ওভারে একশ পার আফগানদের

ফিফটি পূরণ করার পথে গুরবাজ। ছবি : সংগৃহীত
ফিফটি পূরণ করার পথে গুরবাজ। ছবি : সংগৃহীত

ভারতে অনুষ্ঠিত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাস্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে ঝড় তুলেছেন দুই আফগান ওপেনার রাহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। ইংলিশ বোলারদের তুলাধুনা করে মাত্র ১৩ ওভারে দলীয় শতরান পার করে আফগানিস্তান।

রোববার (১৫ অক্টোবর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠান ইংলিশ অধিনায়ক জস বাটলার। ক্রিস ওকস ও স্যাম কারানদের পিটিয়ে মাত্র ৩৩ বলে ক্যারিয়ারের তৃতীয় ফিফটি তুলে নেন গুরবাজ।

প্রথমে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে শুরু করেন গুরবাজ-ইব্রাহিম উদ্বোধনী জুটি। পাওয়ার প্লের ১০ ওভারে বিনা উইকেট হারিয়ে ৭৯ রান সংগ্রহ করে আফগানিস্তান। এরমধ্যে গুরবাজ ইংলিশ বোলিং লাইনআপকে এলোমেলো করে দেন। চার-ছক্কার বৃষ্টিতে দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে রানের বন্যা বইয়ে দেন। দলীয় শতরানের মধ্যে একাই ৬৪ রান তুলেন গুরবাজ।

শেষ খবর পর্যন্ত ১৬ ওভার ৪ বলে ১ উইকেট হারিয়ে ১১৬ রান তুলেছে আফগানিস্তান। ২৪ রানে আউট হয়ে ফিরেছেন ইব্রাহিম জাদরান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

বিশ্বকাপের মাঝেই ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের তারকা মিডফিল্ডার

হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠল কানাডা

১০

স্কটল্যান্ডের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

১১

ছেলে নেইমারকে নিয়ে বাবার বার্তা

১২

সিলেট সীমান্তে বাংলাদেশির মৃত্যু

১৩

৩৪৯ জনকে আসামি করে মামলা, পুরুষশূন্য তিন গ্রাম

১৪

চশমা সাইদের গলাকাটা মরদেহ উদ্ধার

১৫

তিন ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ শুরু

১৬

মানহানি মামলা করলেন এনসিপি নেত্রী

১৭

ময়মনসিংহে ট্রেনের তিন বগি লাইনচ্যুত

১৮

ইতালির ১৫টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

১৯

জবি ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে চিকিৎসক লাঞ্ছনার অভিযোগ

২০
X