স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩, ০৬:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বরেকর্ড গড়ল ভারত-পাকিস্তান ম্যাচ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের সবচেয়ে ধ্রুপদী লড়াইয়ে গতকাল মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ব্যাট-বলে নৈপুণ্য দেখিয়ে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে ৭ উইকেটের জয় পায় স্বাগতিকরা। আহমেদাবাদে অনুষ্ঠিত ম্যাচে প্রায় ১ লাখ ৩২ হাজার দর্শক মাঠে বসে খেলা দেখেছে। তা ছাড়া বাবর-রোহিতদের ম্যাচে অনলাইনে আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে বলে দাবি করেছে ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টার।

শনিবার (১৪ অক্টোবর) নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত-পাকিস্তান মহারণটি অনলাইনে প্রায় সাড়ে তিন কোটি মানুষ দেখেছেন বলে নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর (সাবেক টুইটার) অফিসিয়াল অ্যাকাউন্টে জানিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টার।

ডিজনি প্লাস হটস্টারের দাবি, চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের লড়াইটি আগের সব রেকর্ডকে ভেঙে দিয়েছে। এর আগে অন্য নির্দিষ্ট ক্রিকেট ম্যাচে এত বেশি দর্শক একসঙ্গে খেলা দেখেননি। তারা দাবি করেছেন, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচটি একসঙ্গে প্রায় সাড়ে তিন কোটি মানুষ দেখেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে হটস্টার এক পোস্টে লিখেছে, ভারতের কী দাপুটে পারফরম্যান্স! দর্শকদের প্রতি অনেক কৃতজ্ঞতা। তারা আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে সর্বোচ্চ ভিউয়ারশিপের রেকর্ড গড়েছে।

গত এশিয়া কাপে ক্যান্ডিতে অনুষ্ঠিত ভারত-পাকিস্তান মহারণটি সর্বোচ্চ ২.৮ কোটি দর্শক দেখেছিলেন। যা এতদিন অনলাইনে সবচেয়ে বেশি ভিউয়ারশিপের রেকর্ড গড়েছিল। আর ভারত-শ্রীলঙ্কা ফাইনালে দর্শক সংখ্যা ছিল ২.১ কোটি। এ ছাড়া আইপিএলে ভারতের সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনির ব্যাটিং ২.২ কোটি দর্শক দেখেছিলেন জিও সিনেমাতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে ‘গুজবে বিভ্রান্ত না হওয়ার’ আহ্বান মির্জা ফখরুলের

বৈরী আবহাওয়া উপেক্ষা করে দিনাজপুরে রথযাত্রায় হাজারো ভক্তের ঢল

সিকৃবির কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদে ছাত্র সমিতির নতুন কমিটি 

২৩তম কমনওয়েলথ গেমস উদ্বোধন / টেকসই পৃথিবী গড়ার আহ্বান রাজা চার্লসের

মেহেদির রং না মুছতেই প্রাণ গেল যুবকের

জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে সরকার: চরমোনাই পীর

মোহাম্মদপুরে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত

ময়নাতদন্তের ফল প্রকাশ / লন্ডনে অতিরিক্ত মাদক ও অ্যালকোহল সেবনে সৌদি যুবরাজের মৃত্যু

আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে দেশের যেসব স্থানে

ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১০

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

১১

এবার পশ্চিম তীরে কঠোর পদক্ষেপের ঘোষণা নেতানিয়াহুর

১২

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্রদলের দুদিনের কর্মসূচি ঘোষণা

১৩

‘জীবনে আর কোনোদিন মাদক ব্যবসা করব না’

১৪

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলি

১৫

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ: ডা. শফিকুর রহমান

১৬

দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’

১৭

সাংহাই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিলেন আব্বাস আরাঘচি

১৮

জলাবদ্ধতায় পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষক বদলি

১৯

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

২০
X