স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩, ১২:২৩ পিএম
অনলাইন সংস্করণ

কোহলির জার্সি নেওয়ায় বাবরের ওপর খেপলেন ওয়াসিম

বাবরের ওপর বিরক্ত ওয়াসিম। ছবি : সংগৃহীত
বাবরের ওপর বিরক্ত ওয়াসিম। ছবি : সংগৃহীত

ক্রিকেটের সবচেয়ে উত্তপ্ত লড়াইয়ের একটি ধরা হয় ভারত-পাকিস্তানের মধ্যকার ম্যাচগুলোকে। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের বৈরতা রাজনীতির ময়দান ছেড়ে চলে আসে খেলার মাঠেও। মাঝেমধ্যে ভারত-পাকিস্তানের খেলোয়াড়দের মধ্যেও সেটি দেখা যায়। তবে মাঠের মধ্যে যতটা শত্রুতা দেখা যায়, খেলার মাঠের বাইরে তাদের মধ্যে ঠিক ততটাই বন্ধুত্বের সম্পর্ক।

ভারত-পাকিস্তানের রাজনীতি কিংবা ক্রিকেট ম্যাচ নিয়ে তুমুল উন্মাদনা-উত্তেজনা থাকলেও মাঠের বাইরে বাবর-কোহলিদের বরাবরই উষ্ণ সম্পর্কে দেখা মিলে। গতকাল আহমেদাবাদে ম্যাচ শেষেও দেখা গেল একই চিত্র। কোহলি প্রথমে শাদাব খান ও বাবরের সঙ্গে কথা বলছিলেন। এরপর বাবরের সঙ্গে কথা বলার এক ফাঁকেই নিজের একটি জার্সি নিয়ে আসেন ভারতীয় তারকা। সেটি তিনি পাক অধিনায়ককে উপহার দেন। বাবরকেও হাসি মুখে সেই জার্সি নিতে দেখা যায়। কিন্তু বিষয়টি মোটেও ভালোভাবে নেননি পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম।

মূলত এমন লজ্জাজনক হারের পর কোহলি-বাবরের এমন প্রকাশ্য-সাক্ষাৎ উচিত হয়নি বলে স্থানীয় সংবাদমাধ্যমে মন্তব্য করেছেন আকরাম, ‘মাঠে কোহলির সঙ্গে বাবরের সাক্ষাৎ করাটা ঠিক হয়নি। প্রকাশ্যে দুজনের এভাবে কথা বলার মতো পরিস্থিতি নয় এটা। কোহলি থেকে গোপনে বাবর জার্সি নিতে পারত।’

বিশ্বকাপের শুরুর দুই ম্যাচে ভালোভাবেই জিতেছিল পাকিস্তান। কিন্তু দুই ইনিংসেই সেভাবে রান পাননি অধিনায়ক বাবর। ভারতের কাছে হারলেও ব্যাট হাতে তিনি রান পেয়েছেন। তিন নম্বরে ব্যাট করতে নেমে ৫০ রান করেন বাবর। তারপরই মোহাম্মদ সিরাজের বল বুঝতে না পেরে তাকে বোল্ড হয়ে ফিরতে হয়। তিনি আউট হওয়ার পরেই খেই হারায় পাকিস্তান। মাত্র ৩৬ রানে শেষ ৮ উইকেট হারায় তারা। ১৯১ রানে অল আউট হয়ে যায় পাকিস্তান।

অন্যদিকে দল জিতলেও ব্যাট হাতে রান পাননি কোহলি। পাকিস্তানের বিপক্ষে আগের সাক্ষাতে দারুণ সব ইনিংস থাকলেও এদিন বড় কিছু করতে পারেননি ভারতীয় তারকা। আউট হয়েছেন মাত্র ১৬ রানে। তাতে অবশ্য স্বাগতিকদের ম্যাচ জিততে সমস্যা হয়নি। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান অধিনায়ক রোহিত শর্মা এদিনও ব্যাটে ঝড় তুলেছেন। তার ৮৬ রানে ভর করে ভারত জয়ের বন্দরে পৌঁছে যায় ৭ উইকেট ও ১৯.৩ ওভার হাতে রেখে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১১

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১২

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৩

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

১৪

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

১৫

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

১৬

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

১৭

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১৮

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১৯

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

২০
X