বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৩, ১১:৫০ এএম
আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ১২:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ক্ষমা চাইলেন লিটন

লিটন দাস । ছবি : সংগৃহীত
লিটন দাস । ছবি : সংগৃহীত

ওয়ানডে বিশ্বকাপের পরবর্তী ম্যাচ খেলেতে পুনের একটি পাঁচতারকা হোটেলে অবস্তান করছে বাংলাদেশ দল। গতকাল টিম হোটেলে সাংবাদিকদের দেখে মেজাজ হারিয়েছিলেন ওপেনার লিটন কুমার দাস। সেই অনাকঙ্ক্ষিত ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন ডানহাতি এই ওপেনার।

সোমবার (১৬ অক্টোবর) বাংলাদেশের টিম হোটেলে ঘটা গতকালের ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন লিটন। সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ ওপেনার দাবি করেছেন, লবিতে প্রচুর সাংবাদিক ছিলেন তা বুঝতে পারেননি তিনি।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে লিটন লিখেছেন, ‘গতকাল টিম হোটেলে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমি বুঝতে পারিনি, সেখানে এত গণমাধ্যমকর্মী উপস্থিত ছিল। হুট করে ঘটে যাওয়া ঘটনার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। মিডিয়ার প্রতি আমি বরাবরই শ্রদ্ধাশীল। বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাওয়ার পেছনে গণমাধ্যমকর্মীদের অবদান অনস্বীকার্য।’

গতকাল দুপুরে বাংলাদেশ দলের কম্পিউটার বিশ্লেষক শ্রীনিবাস চন্দ্রশেখরনের সঙ্গে খাবার খেতে বের হন লিটন। হোটেল কনারাড পুনের লোবিতে সাংবাদিকদের দেখেই মেজাজ হারিয়ে ফেলেন নিউজিল্যান্ডের বিপক্ষে গোল্ডেন ডাক মারা লিটন। সেই সময় সিকিউরিটি গার্ড ডাকে তাদের দিয়ে সংবাদকর্মীদের হোটেল প্রাঙ্গণ ছাড়ার নির্দেশ দেন ডানহাতি এই ওপেনার।

উল্লেখ্য, লিটনের কিছুক্ষণ আগেই তাসকিন, তাওহীদ ও শ্রীনিবাস চন্দ্রশেখরন সাংবাদিকদের সঙ্গে হেসে হেসে কথা বলেন।

বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজেও ব্যর্থ ছিলেন লিটন। মিরপুরে আউট হওয়ার পরে ড্রেসিংরুমের সামনে ব্যাট ভাঙতেও দেখা যায় এই ওপেনারকে। চলতি বছর মোট পাঁচবার শূন্য রানে আউট হয়েছেন লিটন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফ সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের শব্দ

৩য় দফায় পেছাল শিশু আসমা ধর্ষণ-হত্যার রায়

ছয় আর্জেন্টাইনের মধ্যে রইল বাকি চার

শ্রমিক দল নেতাকে কুপিয়ে হত্যা

সবুজায়নের অঙ্গীকারে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পেলের রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় হ্যারি কেইন

ধর্ষণের ১৪ বছর পর রায়, দুই যুবকের ফাঁসির আদেশ

বিএসইসি’র প্রধান কার্যালয়ে শিল্প সচিবের সৌজন্য ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজধানীতে সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা নিহত

সুফিয়া কামাল হলে ছাত্রদলের ফল উৎসব

১০

৩৩টি বিয়ে নিবন্ধনে স্বাক্ষরে অনিয়ম, কাজীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

১১

প্রতারণা মামলায় এসএমপির সহকারী কমিশনার কারাগারে

১২

শাসরুদ্ধকর ম্যাচে ইংল্যান্ডের জয়

১৩

শিবির নেতা হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

১৪

আসছে টানা ৪ দিনের ছুটির সুযোগ

১৫

পুলিশকে ‘ইট দিয়ে আঘাত করে’ আসামি ছিনতাইয়ের অভিযোগ

১৬

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চাইলেন ব্যবসায়ীরা

১৭

'ভয়ে’ পেনাল্টি নিতে রাজি হননি জার্মানির ৪ ফুটবলার

১৮

টানলেই উঠে যাচ্ছে কার্পেটিং, ক্ষুব্ধ এলাকাবাসী

১৯

শেখ হা‌সিনাকে ফেরানোর অগ্রগ‌তি নিয়ে যে তথ্য জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০
X