স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩, ০৫:৫১ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশকে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ভাবতে মানা শেবাগের

বাংলাদেশ নিয়ে শেবাগের বিস্ফোরক মন্তব্য। ছবি: সংগৃহীত
বাংলাদেশ নিয়ে শেবাগের বিস্ফোরক মন্তব্য। ছবি: সংগৃহীত

মারকুটে ভারতীয় ওপেনার বীরেন্দ্র শেবাগের ঠোঁট কাটা স্বভাবের জন্য কুখ্যাতি আছে। খোঁচা দেওয়ার সুযোগ পেলে তিনি ছাড়েন না। ২৫৬ রানের টার্গেট দিয়ে ভারতের কাছে ৭ উইকেটে হেরে যাওয়া বাংলাদেশ দল নিয়ে তিনি তাচ্ছিল্য করেছেন। বাংলাদেশকে তিনি ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়া ভাবতেও বারণ করেন।

ভারতের বিপক্ষে পুনের ম্যাচে বাংলাদেশ মোটেই প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেনি। সেই প্রসঙ্গ তুলে ক্রিকবাজে ম্যাচ–পরবর্তী এক অনুষ্ঠানে শেবাগ বলেন, ‘দ্রুত স্পিনার নিয়ে এসেছে, কিন্তু তাতে কোনো লাভ তো হয়নি। তবে এটা হয়েছে যে, প্রথম ১০ ওভারে ভারতীয় দল যে ৮০ থেকে ৯০ তুলতে পারত, সেটা কিছুটা কম হয়েছে। তবে স্পিনার নিয়ে আসা হয়েছিল উইকেটের জন্য, সেটা পাওয়ার প্লেতে মেলেনি। উইকেটও তো এমন ছিল না, টার্ন ছিল না। বল থেমে থেমে আসেনি, ব্যাটে আসছিল। আর এটা তো বাংলাদেশই, আমরা কি অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের কথা বলছি নাকি। ওদের কাছে প্রত্যাশাই এমন, সেখানেই ওরা থাকবে।’

বাংলাদেশ উদ্বোধনী জুটিতে ৯৩ রান তোলার পরও ২৫৫ রানের বেশি করতে পারেনি। শেবাগের ধারণাই ছিল বাংলাদেশ এমন রানই করবে। তিনি বলেন, ‘আমাদের অনুমান ছিল বাংলাদেশ ২৬০-২৬৫ রান করবে, সেটিই হয়েছে। আর এটা সাধারণ ক্রিকেট খেললেও হয়। এই বাংলাদেশ প্রত্যাশার চেয়ে কয়েকবার বেশি রান করে চমকে দিয়েছে। তবে আমি আজও বলি বাংলাদেশ বাংলাদেশই, তাদের যেন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা না ভাবি।’ অনুষ্ঠানে ভারতের সাবেক ওপেনার পার্থিব প্যাটেল বলেছেন, ‘বাংলাদেশের বাইরে গেলে, উইকেটে থেকে সাহায্য না পেলে, তাদের দলের আসল চিত্রটা বেরিয়ে আসে। উইকেটে যদি সাহায্য না থাকে তখন সামর্থ্যের কথা আসে। ওই সামর্থ্যটাই এই দলের নেই। বাংলাদেশের আসলে সুযোগই ছিল না, তারা অপেক্ষা করেছে ৩৫ ওভারের পর কখন ম্যাচটা শেষ হয়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্নে সরকারের শিক্ষার্থীবান্ধব পাঁচ উদ্যোগ

রিমান্ডে নিয়ে ৭৬ চেকে সই / ডিবি কর্মকর্তা নাজমুলসহ চারজনকে আদালতে হাজিরের নির্দেশ

সিলেটে আবারও বাড়ছে ডেঙ্গু, শনাক্ত ৮১

জলাবদ্ধতায় নেওয়া যায়নি হাসপাতালে, ঘরেই সন্তানসহ মারা গেলেন প্রসূতি

ছাত্রশিবিরের কার্যকরী পরিষদের দ্বিতীয় সাধারণ অধিবেশন-২০২৬ অনুষ্ঠিত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত গাড়ি থেকে ইয়াবাসহ গ্রেপ্তার ৩

মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ দিয়ে ৬ প্রস্তাব শিক্ষার্থীদের

দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে ঢাকা জেলা পরিষদ টাওয়ার প্রকল্পে নতুন গতি

ফাইনাল নিশ্চিত করার পরেই ইয়ামালের বাড়িতে চুরির চেষ্টা!

১০০ কোটির পর এবার ঘরে ঘরে সামান্থার ‘মা ইন্টি বাঙ্গারাম’

১০

মার্কিন পঞ্চম নৌবহরে আইআরজিসির হামলা

১১

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে ১৮ দিন ধরে অনশনে সোনম ওয়াংচুক 

১২

হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু

১৩

জিম্বাবুয়ের বিপক্ষে বোলিংয়ে বাংলাদেশ, তিন বছর পর ফিরলেন ইয়াসির

১৪

এবার হত্যাচেষ্টা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা নাঈম গ্রেপ্তার

১৫

নিখোঁজের ২ দিন পর কুয়াকাটায় ভেসে এলো মাঝির মরদেহ

১৬

রংপুরে হিসাবরক্ষণ কর্মকর্তার ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল

১৭

যে একাদশ নিয়ে ‘ইংলিশ’ পরীক্ষায় নামছে আর্জেন্টিনা

১৮

মেসির প্রথম ‘ইংরেজি পরীক্ষা’

১৯

বিশ্বকাপের উন্মাদনায় বদলে গেল রেলস্টেশনের নাম

২০
X