স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

৮৭ রানে নেই ৫ উইকেট, দুবাইয়ে হারের পথে বাংলাদেশ

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আলো ঝলমলে পরিবেশে এশিয়া কাপ সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে একপেশে হয়ে পড়ছে ভারত-বাংলাদেশ দ্বৈরথ। ভারতের ১৬৮ রানের জবাবে ১৩ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৮৭ রানে দাঁড়িয়ে আছে বাংলাদেশ।

ইনিংসের শুরুটা একেবারেই হতাশাজনক ছিল বাংলাদেশি ব্যাটারদের। ওপেনার তানজিদ হাসান প্রথম ওভারেই ফিরেছেন ১ রানে। তবে অপর ওপেনার সাইফ হাসান শুরু থেকেই ইতিবাচক ব্যাটিং করে দলকে লড়াইয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ৩৯ বলে ৬২ রানে অপরাজিত আছেন তিনি। শান্ত সঙ্গ দিচ্ছেন সদ্য ক্রিজে আসা সাইফউদ্দিন। দুজনের জুটি এখন বাংলাদেশের ভরসার শেষ জায়গা।

এর আগে টসে জিতে ফিল্ডিং বেছে নেয় বাংলাদেশ। ভারতের ইনিংসে ঝলক দেখান তরুণ ব্যাটার অভিষেক শর্মা। বিধ্বংসী ইনিংসে মাত্র ৩৭ বলে ৭৫ রান করেন তিনি, যেখানে ছিল ৬টি চার ও ৫টি ছক্কা। তবে তার বিদায়ের পর ভারতের রানের গতি কিছুটা কমে যায়। হার্দিক পান্ডিয়া ৩৮ রানে লড়াই চালালেও শেষ পর্যন্ত ২০ ওভারে ১৬৮ রানে থামে ভারতের ইনিংস।

বাংলাদেশি বোলারদের মধ্যে তানজিম হাসান শাকিব, মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন পেয়েছেন একটি করে উইকেট। যদিও সাইফউদ্দিন ছিলেন সবচেয়ে ব্যয়বহুল—৩ ওভারে দিয়েছেন ৩৭ রান।

লক্ষ্যটা বড় নয়, তবে ভারতীয় বোলারদের দাপটে কাজটা কঠিন হয়ে গেছে বাংলাদেশের। বুমরাহর নিয়ন্ত্রিত বোলিং (৩ ওভারে ১৭ রান, ১ উইকেট) এবং চক্রবর্তীর ভ্যারিয়েশন বাংলাদেশের ব্যাটারদের ভোগাচ্ছে। এখন সব নির্ভর করছে সাইফ-জাকের জুটির ওপর। শেষ কয়েক ওভারে ম্যাচে বড় চমক দেখাতে পারে টাইগাররা এমন আশায় ভক্তরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X