স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫২ এএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩০ এএম
অনলাইন সংস্করণ

মুস্তাফিজের প্রশংসা করে, বাংলাদেশকে সম্মান দিয়ে যা বললেন ভারতের সহকারী কোচ

মুস্তাফিজের প্রশংসা করেছেন রায়ান টেন ডেসকাট । ‍ছবি : সংগৃহীত
মুস্তাফিজের প্রশংসা করেছেন রায়ান টেন ডেসকাট । ‍ছবি : সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ যেখানে তাদের প্রতিপক্ষ ভারত। টুর্নামেন্টে দারুণ ছন্দে থাকা ভারতকে হারাতে পারলে ফাইনাল খেলার পথে একধাপ এগিয়ে যাবে টাইগাররা। দুর্দান্ত ফর্মে থাকা ভারত ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রতি পূর্ণ সম্মান দেখিয়ে প্রশংসায় ভাসিয়েছে টাইগার পেসার মুস্তাফিজকে।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ভারতের হয়ে এদিন হাজির হন দলটির সহকারী কোচ রায়ান টেন ডেসকাট। জানান, বাংলাদেশকে একটুও হালকাভাবে নিচ্ছে না ভারত। তিনি বলেন, 'পাকিস্তান ম্যাচে আমরা একটু এলোমেলো খেলেছি। পারফরম্যান্সে আমরা সন্তুষ্ট ছিলাম না। অ্যানালাইসিস করে দেখেছি, কোন কোন জায়গায় আমরা আরও ভালো হতে পারতাম। আমরা বাংলাদেশকে সম্মান করি, আমি মনে করি ওরা এখন উন্নতির পথে আছে। ওরা টি-টোয়েন্টির নতুন ধাঁচে মানিয়ে নিয়েছে। সামনে আক্রমণাত্মক খেলোয়াড় রেখে খেলে।’

চলমান এশিয়া কাপে বল হাতে দারুণ ছন্দে আছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। সর্বশেষ শ্রীলঙ্কা ম্যাচে ২০ রানে তিনি শিকার করেন ৩ উইকেট। সব মিলিয়ে এখন পর্যন্ত ৪ ম্যাচে ৭ উইকেট শিকার করে রয়েছেন আসরের সর্বোচ্চ উইকেটশিকারিদের মধ্যে তৃতীয় স্থানে। অভিজ্ঞ এই পেসারকে আলাদা করে প্রশংসায় ভাসিয়েছেন ভারতের সহকারী কোচ।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মুস্তাফিজ একজন চ্যাম্পিয়ন বোলার। সে অনেকদিন ধরে খেলছে। আমরা জানি সে কী ধরনের দক্ষতা নিয়ে আসে। আমি মনে করি, কেউ যদি আন্তর্জাতিক পর্যায়ে এত দীর্ঘ সময় ধরে এত ভালো করে এবং এরপর আইপিএলে গিয়েও খুব ভালো পারফর্ম করে, সেটা অবশ্যই প্রশংসনীয়। মুস্তাফিজ সম্ভবত ওদের সেরা বোলারদের একজন, যাকে আমরা এখন পর্যন্ত চিনেছি।’

আজ (বুধবার) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১০

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১১

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১২

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৩

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৪

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৫

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৬

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৭

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৮

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১৯

ব্রাজিলের সামনে এবার মিসর

২০
X