ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩, ০৪:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ভারতকে শুভকামনা জানালেন ফিফা সভাপতি

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি : সংগৃহীত
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি : সংগৃহীত

২০১১ সালে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে সর্বশেষ শিরোপা জিতেছিল ভারত। এরপর পেরিয়ে গেছে দীর্ঘ এক যুগ। তবে সেই অপেক্ষার পালা শেষ করার মিশনে নেমেছে এবারের আসরের স্বাগতিকরা। ঘরের মাঠে চলমান এ প্রতিযোগিতার অন্যতম দাবিদারও ধরা হয়েছে রোহিত শর্মাদের।

চলমান বিশ্বকাপে শুরুটাও দুর্দান্ত করেছে ভারত। আজকের ম্যাচের আগে টানা চার ম্যাচই জিতেছে স্বাগতিকরা। প্রতিযোগিতায় দুর্দান্ত সময় কাটানো ভারতকে একটু আলাদাভাবে শুভকামনা জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। একই সঙ্গে ভারতে এসে রোহিত-কোহলিদের ম্যাচ দেখার ইচ্ছাও প্রকাশ করেছেন ফিফা সভাপতি।

বিশ্বকাপ উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক ভিডিও বার্তা দিয়েছেন ইনফান্তিনো। যেখানে ভারতকে শুভকামনা জানিয়েছেন ফিফা সভাপতি। ভিডিওতে ভারতের বিশ্বকাপ জার্সি হাতে নিয়ে তিনি বলেছেন, ‘আমরা এখন ভারতে। ক্রিকেট বিশ্বকাপ চলছে। এটি হচ্ছে ভারতের জার্সি। তাই সবাই ভারতীয়। তাদের মাটিতে রোমাঞ্চকর ক্রিকেট বিশ্বকাপ আয়োজন হওয়ায় আমরা ভারতকে সমর্থন করব। শুভকামনা ভারত।’

এবারের বিশকাপের আয়োজক ভারতকে আলাদাভাবে শুভেচ্ছা জানানোর পাশাপাশি বাকি দলগুলোকেও শুভকামনা জানিয়েছেন ইনফান্তিনো। ফিফা সভাপতি আরও বলেছেন, ‘আর অবশ্যই বাকি দলগুলোর প্রতিও শুভকামনা। একটি বৃহৎ ক্রীড়া এবং অসাধারণ ক্রিকেট উদ্যাপনের মুহূর্ত। সেখানে গিয়ে একটি ম্যাচ দেখার জন্য উন্মুখ আছি। দেখা যাক। বিদায়।’

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

সাপ কি মরার পরেও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

১০

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

১১

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

১২

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

১৩

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

১৪

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

১৫

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

১৬

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

১৭

দক্ষিণ আফ্রিকায় আগুনে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১৮

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১৯

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

২০
X