স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩, ১০:৪১ পিএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ১০:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

নিউজিল্যান্ডকে হারিয়ে টানা ‘পাঁচ’ ভারতের

জয়ের পথে বিরাট কোহলির শট। ছবি : সংগৃহীত
জয়ের পথে বিরাট কোহলির শট। ছবি : সংগৃহীত

ওয়ানডে বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে টানা পাঁচ ম্যাচ জিতেছে ভারত। মোহাম্মাদ শামির বিধ্বংসী বোলিংয়ের পর বিরাট কোহলির অসাধারণ ব্যাটিংয়ে কিউইদের ৪ উইকেটে হারিয়েছে আয়োজকরা।

রোববার (২২ অক্টোবর) নান্দনিক ধর্মশালায় ড্যারিল মিচেলের সেঞ্চুরিতে ভারতকে ২৭৪ রানের লড়াকু লক্ষ্যমাত্রা দেয় নিউজিল্যান্ড। ১৩০ রানের ইনিংস খেলেন ড্যারিল মিচেল। জবাবে ১২ বল হাতে রেখে ২৭৪ করে ভারত। ৯৫ রানের ক্যামিও উপহার দেন কোহলি।

নিউজিল্যান্ডের ২৭৪ রানের লক্ষ্যে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে ভারত। ওপেনিং জুটিতে ৭১ রান তুলে সাজঘরে ফেরেন রোহিত শর্মা। সমান ৪টি চার ও ছয়ে ৪৬ রান করেন ভারত অধিনায়ক। আরেক ওপেনার গিল ২৬ রানে ফেরার আগে দ্রুততম ২ হাজার রান সংগ্রহের কৃতিত্ব গড়েন। ৩৮ ইনিংসে হাশিম আমলাকে টপকে যান ভারতীয় ওপেনার। তৃতীয় জুটিতে ৫২ রান যোগ করেন কোহলি ও শ্রেয়াস আইয়ার। ৩৩ রানে ট্রেন্ট বোল্টের শিকারে পরিণত হন আইয়ার।

রাহুলকে সঙ্গে নিয়ে আরও একটি পঞ্চাশার্ধো জুটি উপহার দেন কোহলি। ১৮২ রানের সময় লেগ বিফোর হয়ে ফেরেন লোকেশ রাহুলও। ২ রানে কাটা পড়েন সূর্য কুমার যাদব। ষষ্ঠ জুটিতে জাদেজাকে নিয়ে প্রায় জয় নিশ্চিত করার ৫ রান বাকি থাকতে ছক্কা হাঁকাতে গিয়ে আউট হন কোহলি। ৭০তম ফিফটিতে ৯৫ রানে ফেরেন কোহলি। এর আগে, ড্যারিল মিচেলের দুর্দান্ত শতকে ভারতের বিপক্ষে লড়াকু পুঁজি পায় নিউজিল্যান্ড। শুরুতেই ১৯ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে কিউইরা। সেখান থেকে রানের চাকা সচল রেখে দলকে বিপদমুক্ত করেন রাচিন রবীন্দ্র ও ড্যারিল মিচেল। ৮৭ বলে ৭৫ রান করে রবীন্দ্র আউট হলেও একপ্রান্ত আগলে রেখে শতক তুলে নেন মিচেল। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৭৩ রান করে নিউজিল্যান্ড। মোহাম্মাদ শামি সর্বোচ্চ ৫টি উইকেট শিকার করেন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রকে ‘বড় শয়তান’ বললেন ইরানের শীর্ষ সামরিক কমান্ডার

পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যুবককে ছুরিকাঘাতে হত্যা

যুবদলের সাবেক সহসভাপতি জাকির হোসেন নান্নু মারা গেছেন

জুলাইয়ে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে নিহত ৫০

কান্নার স্মৃতি মুছে ইতিহাস লিখতে মেটলাইফে মেসি

আর্জেন্টিনা নাকি স্পেন / টানা ৪ বিশ্বকাপে মিলেছে পূর্বাভাস, ইএ স্পোর্টসের চোখে নতুন বিশ্বচ্যাম্পিয়ন কারা

কুয়েতসহ উপসাগরীয় দেশগুলোর জ্বালানি অবকাঠামোতে হামলার হুঁশিয়ারি ইরানের

প্রাথমিক শিক্ষকদের বদলি নীতিমালায় বড় পরিবর্তন, যুক্ত হলো ৭ নতুন শর্ত

নেতানিয়াহু নিউইয়র্কে এলে গ্রেপ্তারের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে: মামদানি

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া / আজ শুরু হচ্ছে ‘টাইগার লাইটনিং-২৬’

১০

যমুনা নদীর পানি বৃদ্ধি, ভাঙছে বসতভিটা ও ফসলি জমি

১১

ইরানকে উত্তেজনা কমানোর আহ্বান জানাল আরব লিগ

১২

১৯ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল 

১৩

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় প্রাণ হারালেন ফিলিস্তিনি ফুটবলার

১৪

এক মাসেও ফেরেনি মরদেহ, অপেক্ষায় প্রবাসীর বাবা-মা

১৫

পেলের ৫৬ বছরের রেকর্ড ভাঙলেন অলিসে

১৬

জর্ডানে ইরানের হামলায় দুই মার্কিন সেনা নিহত, একজন নিখোঁজ

১৭

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

১৯ জুলাই  / আজকের নামাজের সময়সূচি

১৯

আগামী ৫ দিন ভারী বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

২০
X