ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ০৫:২৬ পিএম
অনলাইন সংস্করণ

অবসরের প্রশ্নে হতবাক তামিম

তামিম ইকবাল। ছবি : সংগৃহীত
তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) বর্তমানে চলছে দ্বিতীয় রাউন্ডের খেলা। তবে এই ঘরোয়া লিগে এখনো দেখা যায়নি বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও দেশ সেরা ওপেনার তামিম ইকবালকে। এমনকি বিসিবি এবারের আসরে খেলোয়াড়দের যে তালিকা প্রকাশ করেছে সেখানেও নেই তামিমের নাম। সবমিলিয়ে ক্রিকেটাঙ্গনে জোড় গুঞ্জন যে অবসর নিচ্ছেন তামিম।

এই বিষয় নিয়ে এরকম গুঞ্জনের মধ্যে এবার নিজেই মুখ খুললেন তামিম। বাংলাদেশের এক জাতীয় দৈনিকের সাথে দুবাই থেকে কথা বলেন তিনি। জানান সব ঠিকঠাক থাকলে ২৮ অক্টোবর দেশে ফিরবেন। অবসরের প্রশ্নে শুরুতে বিস্ময় প্রকাশ করে তামিম বলেন, অবসর? কে বলল? আরে ভাই, আমি নিজেই তো জানি না অবসরের ব্যাপারটা। কোথায় শুনেছেন, বলেন তো...

জাতীয় লিগে নিজের না খেলা নিয়ে তামিম বলেন, আমি বিশ্বকাপ দলে নেই কেন? ফিটনেস ইস্যুতে না? তাহলে আমাকে জাতীয় লিগে খেলাবে কেন? আবার বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক ম্যাচে ফিরবেন তামিম, তেমনটাই কী ভাবছেন? এই প্রশ্নের উত্তরে তামিম বলেন, আমি কোথাও অবসর নিয়ে বলিনি। আর সত্যি বলতে এই মুহূর্তে আমি আমার ক্রিকেট ক্যারিয়ার নিয়ে কিছুই ভাবছি না। খেলব কী খেলব না, সেটা নিয়ে পরে ভাবা যাবে। এখন পরিবার নিয়ে সময় কাটাচ্ছি, ভালো আছি।’ বিশ্বকাপে বাংলাদেশ দলের খবরাখবর রাখছেন কিনা, এমন প্রশ্নে তামিমের উত্তর, টিভিতে খেলা দেখা হয় না। টাইমিং মেলে না। তবে স্কোরকার্ড দেখি।

বিশ্বকাপে বাংলাদেশ দলের সম্ভাবনা দেখেন কি না জানতে চাইলে তামিম বলেন, আগেও বলেছি, এখনো বলছি, ক্রিকেট থেকে আপাতত দূরে আছি। আর দূর থেকে আমার পক্ষে কিছু বলা শোভনীয় নয়। প্লিজ, এমন প্রশ্ন আর করবেন না। তবে বাংলাদেশ দলের জন্য সবসময়ই শুভকামনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউল্যাবে শিক্ষার্থীদের মুখোমুখি ‘মাস্তুল’ টিম

রাঙামাটিতে ১৯০ মিমি বৃষ্টিপাত রেকর্ড, পাহাড়ধসের শঙ্কা

ইরানের বিরুদ্ধে নতুন অভিযোগ কাতারের

সড়কে প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

সামাজিক মাধ্যমেও খেলছেন এমবাপ্পে

উপকূল থেকে ৭ জেলেকে অজ্ঞাত স্থানে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী

সরকারি চাকরিতে শূন্য পদ কত জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

মিসরের বিপক্ষে আর্জেন্টিনা দলে আসতে পারে তিন পরিবর্তন

গাঁজা সেবনকালে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আটক

গণভোট বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচার দাবিতে ১১ দলের স্মারকলিপি

১০

ভাড়া বাসায় অভিযান চালিয়ে নারী ছিনতাইকারী চক্রের ১১ সদস্য আটক

১১

ট্রাম্পকে বেলজিয়ামের খোঁচা, ‘এটা বদলে দেখাও’

১২

ন্যাটো শীর্ষ সম্মেলনে অংশ নিতে আঙ্কারায় ট্রাম্প, স্বাগত জানালেন এরদোয়ান

১৩

তুরস্ককে এফ-৩৫ সরবরাহ নিয়ে মুখোমুখি অবস্থানে ট্রাম্প-নেতানিয়াহু

১৪

কাঁঠালের বিচি খাচ্ছেন? জানুন, এটি ক্ষতিকর নাকি উপকারী

১৫

ওয়াকফের ১৩ শতক জমি উদ্ধার করল ঢাকা জেলা প্রশাসন

১৬

শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে নেমে তরুণ নিখোঁজ 

১৭

ফের কমলো জেট ফুয়েলের দাম

১৮

চলতি বছর বৈশ্বিক গ্যাসের চাহিদা কমবে, বলছে আইইএ

১৯

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

২০
X