স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৩, ০৮:৩৪ পিএম
আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ০৯:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

‘অবসর’ নিয়ে ইঙ্গিত দিলেন মাহমুদুল্লাহ

মাহমুদুল্লাহ রিয়াদ। ছবি : সংগৃহীত
মাহমুদুল্লাহ রিয়াদ। ছবি : সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে সাইলেন্ট কিলার নামেই পরিচিত মাহমুদুল্লাহ রিয়াদ। গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট থেকে অবসর নিয়েছিলেন এই অলরাউন্ডার। কিছুদিন পর থেকে টি-টোয়েন্টি সংস্করণেও জায়গা হারান রিয়াদ। এমনকি ৬ মাস ওয়ানডে দলেও ছিলেন না টাইগার অলরাউন্ডার। তবে বিশ্বকাপের দলে সুযোগ পেয়ে দারুণভাবে কাজে লাগান রিয়াদ। আর চলমান প্রতিযোগিতার মঞ্চেই অবসরের ইঙ্গিত দিয়ে দিলেন ডানহাতি এই ব্যাটার।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি বলেছেন, ভারতে চলমান বিশ্বকাপ তার শেষ বিশ্বকাপ। একই সঙ্গে মনে করিয়ে দিয়েছেন, দ্রুতই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি।

আগামী ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েতে অনুষ্ঠেয় বিশ্বকাপে রিয়াদের বয়স দাঁড়াবে ৪১ বছর। এই বয়সে ক্রিকেট না খেলাটাই স্বাভাবিক। রিয়াদ বলেন, ‘এটাই আমার শেষ বিশ্বকাপ। আমি বাংলাদেশের পক্ষে আর কতদিন খেলব তা নির্ভর করছে আমার পারফরম্যান্স ও শরীরিক সক্ষমতার ওপর। হয়তো দ্রুতই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিব।’

আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে মাহমুদুল্লাহ বলেন, ‘দেশের হয়ে ২০০৭ সাল থেকে খেলছি। এরপর অনেক সময় হয়ে গেল বাংলাদেশের জার্সিতে খেলছি। আইসিসির আয়োজিত ইভেন্টে চারটি সেঞ্চুরি হাঁকাতে পেরে আমি নিজেকে ভাগ্যবানই মনে করি।’

বিশ্বকাপের চলতি আসরে বাংলাদেশ দলের সেরা পারফর্মার মাহমুদুল্লাহ। এক সেঞ্চুরিতে দলের পক্ষে সর্বোচ্চ ১৯৮ সংগ্রহ করেছেন তিনি। তারপরই অবস্থান করছেন ওপেনার লিটন কুমার দাস।

বাংলাদেশের জার্সিতে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত ২২৫টি ওয়ানডে খেলছেন মাহমুদুল্লাহ। ৫২১৮ রান করেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। ৪ সেঞ্চুরির পাশাপাশি ২৭টি হাফ সেঞ্চুরি করেন রিয়াদ। এ ছাড়া ৫০টি টেস্টে ২৯১৪ ও ১২৫টি-টোয়েন্টিতে ২১২২ রান সংগ্রহ করেছেন ৩৭ বছর বয়সী এই ব্যাটার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান উদ্‌যাপন কমিটি ঘোষণা, প্রধান উপদেষ্টা তমিজ উদ্দিন

ব্রাজিল-নরওয়ে হাইভোল্টেজ ম্যাচ জিতবে কে, জানাল বিড়াল!

বেগমগঞ্জে তরুণকে কুপিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার ২

উপকূলে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত

অস্ত্র নিয়ে হামলা: আহত জামায়াত নেতার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

‘নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেবে ব্রাজিল’

যুদ্ধবিরতির মধ্যেও সামরিক প্রস্তুতি জোরদার করছে ইরান

হাতিয়ার সঙ্গে সব ধরনের নৌ যোগাযোগ বন্ধ

ভারতে অনুপ্রবেশকালে সীমান্তে আটক ১

ট্রাম্পের আঙ্কারা সফর / এরদোয়ানকে ‘খুশি’ করতে ৪০টি যুদ্ধবিমানের ইঞ্জিন দিতে পারে যুক্তরাষ্ট্র

১০

রাতের আঁধারে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা 

১১

ডেঙ্গু রোগীদের হাসপাতাল থেকে পালানো ঠেকাতে কঠোর ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

১২

দুদকের ডিজি মোতাহার হোসেন এবার যুব উন্নয়ন অধিদপ্তরে

১৩

কালবেলার সাংবাদিককে হত্যাচেষ্টার অভিযোগ

১৪

ভেবেছিলাম খামেনিকে মানুষ ঘৃণা করে: ট্রাম্প

১৫

কয়েক ঘণ্টার মধ্যে তাণ্ডব চালাতে পারে ‘অতি বিপজ্জনক’ টাইফুন 

১৬

অপরাধ প্রমাণিত হলে নিষিদ্ধ হতে পারে আ.লীগ: চিফ প্রসিকিউটর

১৭

মুক্তিযুদ্ধের ৫৫ বছর পর গুলি অপসারণ

১৮

‘তুমি অসাধারণ, তোমাকে নিয়ে গর্ব করা উচিত’

১৯

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভাইরাল প্রশ্নপত্রের নেপথ্যে

২০
X