স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ০২:১১ পিএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ০৩:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

কলকাতায় টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

টসের দৃশ্য । ছবি: সংগৃহীত
টসের দৃশ্য । ছবি: সংগৃহীত

ভারতে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের প্রথমে স্বপ্ন ছিল সেমিফাইনাল খেলার তবে টানা পাঁচ হারে সেই স্বপ্ন এখন কার্যত শেষ শুধু কাগজেই টিকে আছে। ভারত বিশ্বকাপ থেকে সাকিবদের এখন আর পাওয়ার খুব বেশি কিছু নেই। বাংলাদেশের লক্ষ্যটা এখন শেষটা রাঙানোর। চলমান বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে আজ কলকাতায় টাইগারদের প্রতিপক্ষ পাকিস্তান। বিখ্যাত ইডেন গার্ডেন্সে দুই দলের লড়াইয়ে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

তবে এখনো এ বিশ্বকাপ থেকে অর্জনের সম্ভাবনা আছে বাংলাদেশের। পয়েন্ট টেবিলের শীর্ষ সাতে থাকলে সুযোগ হবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার। পুরো দলেরই মনোযোগ এখন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে। এমন সমীকরণে একাদশে এসেছে এক পরিবর্তন। বাদ পড়েছেন শেখ মেহেদি। তার জায়গায় ফিরেছেন তাওহীদ হৃদয়।

এদিকে বাংলাদেশের সম্ভাবনা শেষ হয়ে গেলেও নানা যদি কিন্তুতে বিশ্বকাপে টিকে আছে পাকিস্তান। বাকি সব ম্যাচে জিততে তো হবেই সঙ্গে তাকিয়ে থাকতে হবে শীর্ষ দলগুলোর হারের জন্য। সমীকরণ যখন এমন তখন টাইগারদের হারাতেই সব মনোযোগ থাকবে পাকিস্তানের। এদিকে পাকিস্তান দলে এসেছে তিন পরিবর্তন। ফখর জামান, আগা সালমান ও উসামা মির ফিরেছেন দলে। তাদের জায়গা করে দিয়েছেন ইমাম-উল-হক, শাদাব খান ও মোহাম্মদ নেওয়াজ। মির অবশ্য আগের ম্যাচে দলে এসেছিলেন শাদাবের কনকাশন-বদলি হিসেবে।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম।

পাকিস্তান একাদশ: ফখর জামান, আব্দুল্লাহ শফিক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, আগা সালমান, উসামা মির, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম ও হারিস রউফ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ছত্রাকযুক্ত রুটি বিতরণ 

রাজধানীতে আজ কোথায় কী

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

১০

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

১১

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১২

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১৩

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

১৪

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১৫

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

১৬

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

১৭

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

১৮

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

১৯

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

২০
X