স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ০৭:১৪ পিএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ০৯:০১ পিএম
অনলাইন সংস্করণ

ম্যাথুসের আউট নিয়ে ক্রিকেট বিশ্বের নানা প্রতিক্রিয়া

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

বিভিন্ন সময় ক্রিকেটের বিভিন্ন ঘটনা নিয়ে আলোচনা-সমালোচনায় মাতে ক্রিকেট বিশ্ব। যেমন আজ বিশ্বকাপে শ্রীলঙ্কা-বাংলাদেশের ম্যাচে ইতিহাসে প্রথমবার টাইমড আউটের ঘটনা নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে। এই আউট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে বিস্তর আলোচনা ও সমালোচনা।

আইসিসির নিয়মে টাইমড আউট থাকলেও এর প্রয়োগ এতদিন দেখেনি ক্রিকেট বিশ্ব। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম আউটের ঘটনা আজ দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে। অ্যাঞ্জেলো ম্যাথুস ক্রিজে আসার দুই মিনিটের মধ্যে বল খেলতে না পারায় সাকিব আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করেন। আম্পায়ার ম্যাথুসকে আউট ঘোষণা করেন।

অবশ্য ম্যাথুস খানিকটা ধীরগতিতে ক্রিজে এসেছিলেন। সাকিব বল হাতে প্রস্তুত ছিলেন। ওই সময় ম্যাথুস তার হেলমেটে অসঙ্গতি অনুভব করেন। ড্রেসিংরুমে হেলমেট আনার ইঙ্গিত দেন। এতে দুই মিনিটের বেশি সময় চলে যায়। সাকিব আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করলে আম্পায়ার আউট দেন। ম্যাথুস বারবার বোঝাচ্ছিলেন তিনি প্রস্তুত ছিলেন, হেলমেটের জন্যই এই বিলম্ব।

ম্যাথুস আউট হয়ে ড্রেসিংরুমে ফিরলেও এই নিয়ে আলোচনা থেমে থাকেনি। এই ম্যাচের ধারাভাষ্যকার হিসেবে ওয়াকার ইউনুস, রাসেল আরনল্ডরা সাকিবকে পরোক্ষভাবে সমালোচনা করেছেন। তারা বলেছেন, ‘এ রকম অখেলোয়াড়িসুলভ আচরণ দেখেননি কখনো।’

এ ছাড়া সোশ্যাল মিডিয়ায়ও এই আউট নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। সামাজিক যোগযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) নিজের অফিসিয়াল অ্যাকাউন্টে স্টেইন সাকিবের এমন আবেদনের পরোক্ষ বিরোধিতা করেছেন। তিনি লিখেছেন, ‘বেশ, এটি মোটেও শোভনীয় (কুল) নয়।’

অনেকে আবার সাকিবের বুদ্ধিমত্তার প্রশংসাও করেছেন। আইনে টাইমড আউটের বিধান রয়েছে, সাকিব সেটার প্রয়োগ করেছেন। আজকের ম্যাচটি বাংলাদেশ এবং শ্রীলঙ্কা উভয়ের জন্য গুরুত্বপূর্ণ। যে জিতবে তারা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার দৌড়ে এগিয়ে থাকবে। সেই দৃষ্টিকোণ থেকে সাকিবের এই আবেদনকে অনেকে অত্যন্ত প্রশংসায় ভাসিয়েছেন। যার মধ্যে রয়েছে সাবেক পাকিস্তানি ক্রিকেটার রমিজ রাজাও। এমনিতে স্লো ওভারের কারণে পিছিয়ে থাকা বাংলাদেশ ম্যাথুসকে সময় দিলে আরও শাস্তির মুখে পড়তে পারত। সেদিক থেকে সাকিব দলনেতা সুলভ কাজই করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানত পূরণে সাঁতরে নদী পার হতে গিয়ে গৃহবধূর মৃত্যু

আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

এনসিপির সমাবেশে ককটেল হামলার নিন্দা জামায়াতের

৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ 

৭ জুলাই / আজকের নামাজের সময়সূচি

সৌদিতে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা

৭৫ হাজার টাকার জাল নোটসহ আটক ১

সম্মান দিয়ে কথা বলুন, মি. ট্রাম্প; নইলে ভিন্ন ভাষায় জবাব দেব: বাকের জোলঘাদর

টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

৬ দিনের বিরতি শেষে আজ আবারও বসছে সংসদ অধিবেশন

১০

সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখেই চলছে নির্মাণকাজ

১১

রাজধানীতে আজ কোথায় কী

১২

তীব্র ভাঙন / ১৫ দিনে নদীগর্ভে ১৯ বাড়ি

১৩

খামে‌নির মরদেহ পৌঁছেছে পবিত্র শহর কোমে

১৪

মরক্কোয় আইএসের হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেপ্তার ১০

১৫

দাপুটে জয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম, বিদায় স্বাগতিক যুক্তরাষ্ট্র

১৬

০৭ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার বৃহত্তম তেল শোধনাগারে আগুন

১৮

ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৯

ডলারের চাপে বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

২০
X