স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ০৪:৫৬ পিএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ০৬:০৫ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে অদ্ভূত ঘটনা, যা ইতিহাসে আগে ঘটেনি

প্রথম টাইমড আউট ব্যাটার হলেন ম্যাথুস। ছবি: সংগৃহীত
প্রথম টাইমড আউট ব্যাটার হলেন ম্যাথুস। ছবি: সংগৃহীত

ভারতে অনুষ্ঠিত আইসিসি ওয়ানডে ক্রিকেট ওয়ার্ল্ড কাপের ত্রয়োদশ আসরে নিজেদের অষ্টম ম্যাচে মুখোমুখি আসরের সেমিফাইনাল থেকে ইতিমধ্যে বাদ পড়া বাংলাদেশ ও বাদ পড়তে যাওয়া দল শ্রীলঙ্কা। সার্বিক বিবেচনায় গুরুত্বহীন একটি ম্যাচ। তবে দিল্লিতে এ রকম গুরুত্বহীন ম্যাচেই দেখা গেল নাটক। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো টাইমড আউট দেখল বিশ্ব।

কোনো বল খেলার আগেই টাইম আউট হয়ে গেছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে টাইম আউট হলেন তিনি।

যে হেলমেট নিয়ে নেমেছিলেন, তাতে পুরো নিরাপদ বোধ করেননি ম্যাথুস। পরে টেলিভিশন রিপ্লেতে দেখা গেছে, যে ফিতা দিয়ে হেলমেট আটকে রাখা হয়, সেটি বাঁধতে গিয়ে ছিঁড়ে বা খুলে গেছে। পরে আরেকটি হেলমেট আনা হয়, কিন্তু সেটিও উপযুক্ত মনে করেননি ম্যাথুস। এমসিসির আইনের ৪০.১.১ নম্বর ধারা অনুযায়ী, ‘একজন ব্যাটসম্যানের আউট হয়ে যাওয়া বা অবসরের পর যে ব্যাটসম্যান আসবেন, তাকে অথবা অন্য ব্যাটসম্যানকে ৩ মিনিটের মধ্যে বলের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হতে হবে। অন্যথায় যে ব্যাটসম্যান নামছেন, তাকে আউট হতে হবে।’

অবশ্য এবারের বিশ্বকাপের প্লেয়িং কন্ডিশনে বলা আছে, এক্ষেত্রে সময় ২ মিনিট। অবশ্য ম্যাথুস অতিক্রম করে গেছেন দুটিই। বাংলাদেশের আবেদনের প্রেক্ষিতে তাকে আউট দিয়েছেন আম্পায়াররা।

আন্তর্জাতিক ক্রিকেটে এটি প্রথম টাইমড আউটের ঘটনা হলেও ঘরোয়া ক্রিকেটে এর আগে ৬ বার টাইম আউট হয়েছেন ব্যাটাররা। যাই হোক না কেন এই আউট নিয়ে আলোচনা সহজে থামবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

১০

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

১১

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

১২

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

১৩

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

১৪

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১৫

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১৬

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১৭

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১৮

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৯

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

২০
X