স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩, ০২:১২ পিএম
আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ০২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

সাকিবকে পাথর মারার হুমকি

অ্যাঞ্জেলো ম্যাথুস (বাঁয়ে) ও সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত
অ্যাঞ্জেলো ম্যাথুস (বাঁয়ে) ও সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

অ্যাঞ্জেলো ম্যাথুসের ‘টাইমড আউট’ হওয়ার ঘটনায় তর্ক-বিতর্ক চলছেই। সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষকরাও পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়েছেন। এবার বিতর্কে শামিল হয়েছেন ম্যাথুসের ভাই। শ্রীলঙ্কায় আন্তর্জাতিক কিংবা লঙ্কা প্রিমিয়ার লিগ খেলতে গেলে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসানকে পাথর মারার হুমকি দিয়েছেন ট্রেভিন ম্যাথুস।

সাকিব আল হাসানের পেশাদারিত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন অ্যাঞ্জেলো ম্যাথুসের ভাই। শ্রীলঙ্কার হয়ে ক্লাব পর্যায়ে ক্রিকেট খেলা ট্রেভিন ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ক্রনিকলকে জানিয়েছেন, ‘বাংলাদেশ অধিনায়কের কাণ্ডে আমরা খুবই হতাশ। তার মধ্যে কোনো ধরনের ক্রীড়ানুরাগী মনোভাব নেই। এমনকি ভদ্রলোকের খেলা ক্রিকেটে কোনো ধরনের মানবতাও দেখাননি সাকিব। আমরা তার কাছ থেকে কখনোই এটা আশা করিনি।’

বিশ্বসেরা অলরাউন্ডারকে রীতিমতো হুমকি দিয়ে ম্যাথুসের ভাই বলেছেন, ‘শ্রীলঙ্কায় স্বাগত জানানো হবে না সাকিবকে। যদি সে এখানে কোনো আন্তর্জাতিক বা ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে আসে, তাহলে তাকে পাথর ছুড়ে মারা হবে। এমনকি ভক্ত-সমর্থকদের রোষাণলের মুখে পড়তে হবে।’

ভারতীয় সংবাদমাধ্যমকে ‘টাইমড আউট’ নিয়ে ট্রেভিন বলেছেন, ‘আমার ভাইয়ের কোনো দোষ ছিল না। অ্যাঞ্জেলো নির্ধারিত সময়ের মধ্যে ক্রিজের মধ্যে ছিল। তবে হেলমেটের স্ট্র্যাপ ভেঙে যাওয়ায় আমার ভাইয়ের দোষ ছিল না।’

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে আইসিসির বেঁধে দেওয়া ২ মিনিট সময়ের মধ্যে মাঠে নামতে পারেননি অ্যাঞ্জেলো ম্যাথুস। হেলমেটের ফিতা ছেঁড়া হওয়ায় ২ মিনিটের মধ্যে প্রথম বলটা খেলতে পারেননি এই অভিজ্ঞ অলরাউন্ডার। তখনই ‘টাইমড আউট’-এর আবেদন করেছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব। বিশ্বসেরা এই অলরাউন্ডারের আবেদনের প্রেক্ষিতে লঙ্কান ব্যাটারকে আউট ঘোষণা করেন আম্পায়ার।

অ্যাঞ্জেলো ম্যাথুমের বিতর্কিত ‘টাইমড আউট’ ঘটনার ব্যাখ্যা দিয়েছেন ম্যাচের চতুর্থ আম্পায়ার দক্ষিণ আফ্রিকার আদ্রিয়ান হোল্ডস্টোক। তিনি ম্যাচের বিরতির সময়ে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আইসিসি ও এমসিসির আইন অনুযায়ী, একজন ব্যাটার আউট হলে কিংবা আহত বা অবসর হলে দুই মিনিটের মধ্যে পরবর্তী ব্যাটারকে মাঠে এসে বল খেলার জন্য প্রস্তুত থাকতে হবে। টিভি আম্পায়ার সময় পর্যবেক্ষণ করবেন এবং মাঠের আম্পায়ারের নজরে আনবেন।’

আদ্রিয়ান হোল্ডস্টোক আরও বলেছেন, ‘হেলমেটের স্ট্র্যাপের বিষয়টি আসার আগে ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুস উইকেটে আসতে নির্ধারিত দুই মিনিটের বেশি সময় নিয়েছেন। আইন অনুযায়ী, ফিল্ডিং অধিনায়ক মাঠের আম্পায়ারের কাছে বলেছেন, তিনি আবেদন করতে চান। আর তাই তাকে আউট দেওয়া হয়েছিল।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনাকে চমকে দিয়ে সমতায় ফিরল কেপ ভার্দে

কেপ ভার্দের বিপক্ষে গোল করে নতুন যে রেকর্ড গড়লেন মেসি

মেসির গোলে কেপ ভার্দের বিপক্ষে এগিয়ে গেল আর্জেন্টিনা

প্রথমবার নকআউটে নেমেই বাজিমাত, অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস গড়ল মিসর

দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি: এমপি তাহসিনা রুশদীর

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ ঘোষণা

অস্ট্রেলিয়ার স্বপ্ন ভেঙে চুরমার করে প্রথমবার শেষ ষোলোতে মিসর

আর্জেন্টিনা ম্যাচের আগেই বিশ্বকাপ জয়ের ঘোষণা কেপ ভার্দের

চট্টগ্রামে অসহায় ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

বদলে গেল ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচের সময়!

১০

মিসরের বিপক্ষে আত্মঘাতী গোলে সমতায় ফিরল অস্ট্রেলিয়া

১১

আলি খামেনির জানাজায় ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান 

১২

পুরো কেপ ভার্দে স্কোয়াডের বাজারমূল্য শুধু আলভারেজেরই অর্ধেক

১৩

যুক্তরাজ্যের আর্কাইভে মিলল যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের বিরল কপি

১৪

খামেনির জানাজার আগে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১৫

আর্জেন্টিনা–কেপ ভার্দে ম্যাচের কয়েক ঘণ্টা আগে বড় সতর্কবার্তা

১৬

নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে আসছে এআই প্রযুক্তি: সিলেটে বাণিজ্যমন্ত্রী

১৭

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, নাকি অন্য কিছু

১৮

সিলেটে কালবেলার সাংবাদিককে শ্বাসরোধে হত্যাচেষ্টা, থানায় অভিযোগ

১৯

ছাত্রদল নেতা সামির আটকের পরদিন ‘বাড়ি দখলের চেষ্টা’, হামলা-লুটপাটের অভিযোগ

২০
X